খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

যুবসমাজকে সুনাগরিক হিসেবে গড়ে তুলতে খেলাধুলার বিকল্প নেই: ত্রাণমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেছেন, যুবসমাজকে মাদক, অপরাধ ও অপসংস্কৃতি থেকে দূরে রেখে সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য খেলাধুলার বিকল্প নেই। মাঠে সক্রিয়তা তরুণ প্রজন্মকে ইতিবাচক ও গঠনমূলক পথে পরিচালিত করতে পারে।

শুক্রবার বিকেলে লালমনিরহাটের বড়বাড়ি ইউনিয়নের শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের পাশের ক্লাব চত্বরে ‘বসুন্ধরা ক্রীড়া চক্র’-এর নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠানের পর অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

তিনি আরো বলেন, দীর্ঘদিন ধরে ক্রীড়াঙ্গনে ঝিমিয়ে পড়া পরিস্থিতিতে নতুন প্রাণ সঞ্চার করার জন্য বর্তমান সরকার নানা যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করেছে। তৃণমূল পর্যায়ে সঠিক ক্রীড়া চর্চার পরিবেশ ও অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা গেলে প্রত্যন্ত অঞ্চল থেকেও জাতীয় ও আন্তর্জাতিক মানের খেলোয়াড় তৈরি করা সম্ভব বলে মন্ত্রী মন্তব্য করেন। নবনির্মিত ভবনটি এলাকার যুব ও ক্রীড়ানুরাগীদের অনুশীলনের জন্য নতুন উৎসাহ ও অনুপ্রেরণা যোগাবে বলে মন্ত্রী আশা প্রকাশ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বসুন্ধরা ক্রীড়া চক্রের সভাপতি গোলাম মওলা জাফরানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আল আমিন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এবিএম ফারুক সিদ্দিকী এবং বড়বাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল হুদা লিমন।

অনুষ্ঠানে স্থানীয় সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক এবং ব্যাপক সংখ্যক ক্রীড়ামোদী জনতা অংশ নেন। এর আগে মন্ত্রী ফিতা কেটে বসুন্ধরা ক্রীড়া চক্রের নতুন ভবনের Aanুষ্ঠানিক উদ্বোধন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT