
রাজবাড়ীর কালুখালীতে মেয়ের স্ট্যাটাসের কারণে বাবা কে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামী তুহিন শেখের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। শনিবার তাকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। পাবনা জেলার সুজানগর এলাকা থেকে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে পুলিশ। আদালতে হাজির আসার পর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়। এছাড়া মামলার অপর আসামি গোলাপী বেগমকে আগেই গ্রেপ্তার করা হয়েছে। এই হত্যা মামলায় নতুন অগ্রগতি হয়েছে।
