খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গৌরীপুরে ঝটিকা মিছিলের মামলায় সাবেক এমপির ভাতিজাসহ গ্রেফতার ৫

গৌরীপুরে ঝটিকা মিছিলের মামলায় সাবেক এমপির ভাতিজাসহ গ্রেপ্তার ৫

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে অনুষ্ঠিত ঝটিকা মিছিল নিয়ে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় সাবেক সংসদ সদস্য (এমপি) অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদের ভাতিজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩০ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয় এবং শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন গৌরীপুরের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট নাজিম উদ্দিন আহমেদের ভাতিজা ও সিধলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক ফেরদৌস আহমেদ শাকিল, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন, মইলাকান্দা ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক অপূর্ব, ছাত্রলীগকর্মী শাহরিয়ার ইয়াদ এবং তারাকান্দা উপজেলার আওয়ামী লীগ কর্মী হুমায়ুন কবীর।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, শুক্রবার শ্যামগঞ্জের ডেঙ্গার মোড়ে তারাকান্দা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে ‘প্রত্যাবর্তন ২.০’ লেখা ব্যানার নিয়ে একটি ঝটিকা মিছিল বের করা হয়। এ মিছিলে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। এ ঘটনায় গৌরীপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয় এবং পরে রাতে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, গ্রেপ্তারকৃত শাহরিয়ার ইয়াদ শনিবার সকালে প্রকাশিত এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৩.৬৭ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। তার সাফল্যের আনন্দ পরিবারের সঙ্গে ভাগ করে নেওয়ার সুযোগ হয়নি বলে তার বাবা মইলাকান্দা ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা বেলায়েত হোসেন মনোজ ফেসবুকে আক্ষেপ প্রকাশ করেন। তিনি পুলিশি হয়রানির অভিযোগ তুলে ধরেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) তোফায়েল আহমেদ জানান, ভিডিও ফুটেজ ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুর রহমান বলেন, ঝটিকা মিছিল ও নাশকতার চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারেও অভিযান চলছে।

October 31, 2026
গৌরীপুরে ঝটিকা মিছিলের মামলায় সাবেক এমপির ভাতিজাসহ গ্রেফতার ৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT