খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 

খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের উদ্যোগে আয়োজিত ‘পাবলিক স্পিকিং প্রোজ ৪.০’ অনুষ্ঠানের গ্র্যান্ড ফাইনাল রবিবার (১ নভেম্বর) বিকেলে সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন।

তিনি বলেন, পাবলিক স্পিকিংয়ের ক্ষেত্রে নিজের বক্তব্য তুলে ধরার পাশাপাশি অন্যের মতামত, অনুভূতি ও মূল্যবোধের প্রতি সম্মান দেখানো জরুরি। মাত্র তিন মিনিটের মধ্যে কাউকে আঘাত না করে নিজের বক্তব্য সাবলীলভাবে উপস্থাপন করা একটি চর্চার বিষয়। পাবলিক স্পিকিং কিংবা বিতর্কে কাউকে হারানোই মূল লক্ষ্য নয়; বরং ভিন্নমতের প্রতি শ্রদ্ধাশীল থেকে যুক্তির মাধ্যমে নিজের মত প্রকাশ করাই গুরুত্বপূর্ণ। এসময় তিনি সফলভাবে অনুষ্ঠান আয়োজন করার জন্য খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবকে ধন্যবাদ জানান এবং সব প্রতিযোগী ও বিজয়ীদের শুভেচ্ছা জানান।

গ্র্যান্ড ফাইনালটি বাংলা ও ইংরেজি—দুই সেগমেন্টে অনুষ্ঠিত হয়। ইংরেজি সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের আদিত্য লস্কর ভূমি, দ্বিতীয় স্থান অধিকার করেন ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের কাজী তানভীর এবং তৃতীয় স্থান অধিকার করেন ইংরেজি ডিসিপ্লিনের সোহানা খাতুন।

অন্যদিকে, বাংলা সেগমেন্টে প্রথম স্থান অধিকার করেন ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের নাহিয়ান আদিব মাহিম, দ্বিতীয় স্থান অধিকার করেন সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের জিহাদ হোসাইন এবং তৃতীয় স্থান অধিকার করেন ডেভেলপমেন্ট স্টাডিজ ডিসিপ্লিনের ফাওজিয়া ফারিয়া জেবা।

ক্লাবের ডেপুটি ডিরেক্টর রুকাইয়া আফিয়া নেহা জানান, নতুন শিক্ষার্থীদের কথা বলার ভয় দূর করা এবং তাদের পাবলিক স্পিকিং ও যোগাযোগের দক্ষতা বাড়ানোর লক্ষ্যেই তাদের ফ্ল্যাগশিপ প্রোগ্রাম ‘পাবলিক স্পিকিং প্রোজ’ আয়োজন করা হয়। এবার প্রতিযোগিতাটির চতুর্থ আসর অনুষ্ঠিত হয়েছে। ২৫ ও ২৬ ব্যাচের শিক্ষার্থীদের কাছ থেকে এবারও অসাধারণ সাড়া মিলেছে। প্রাথমিক পর্যায় থেকে বাংলা ও ইংরেজি—দুই সেগমেন্টে আটজন করে মোট ১৬ জনকে গ্র্যান্ড ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। সেখান থেকে চ্যাম্পিয়ন, প্রথম ও দ্বিতীয় রানারআপ নির্বাচন করা হয়েছে। তবে প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেক শিক্ষার্থীই অভিনন্দন পাওয়ার যোগ্য। তারা সবার সামনে দাঁড়িয়ে নিজেদের, নিজেদের ডিসিপ্লিনের পাশাপাশি খুলনা বিশ্ববিদ্যালয়কেও প্রতিনিধিত্ব করছে। তাদের সবার জন্য আমাদের ক্লাবের পক্ষ থেকে শুভকামনা।

সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের ২৫ ব্যাচের শিক্ষার্থী জিহাদ হাসান বলেন, গত বছরও এই প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন, এবারও দ্বিতীয় হয়েছেন। সব মিলিয়ে অভিজ্ঞতা অনেক ভালো। এ ধরনের পাবলিক স্পিকিং প্রতিযোগিতার আয়োজন করায় খুলনা বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন।

ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের ২৬ ব্যাচের শিক্ষার্থী নাহিয়ান আদিব মাহিম বলেন, পাবলিক স্পিকিং এমন একটি দক্ষতা, যা হাতে-কলমে অনুশীলন ও বাস্তব অভিজ্ঞতা ছাড়া উন্নত করা কঠিন। মানুষের সামনে কথা বলার সুযোগ না পেলে জড়তা কাটিয়ে উঠা এবং স্বাচ্ছন্দ্যে বক্তব্য দেওয়া সম্ভব হয় না। ক্যারিয়ার ক্লাব পাবলিক স্পিকিং চর্চার জন্য যে প্ল্যাটফর্ম তৈরি করেছে, তা শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়নে একটি প্রশংসনীয় উদ্যোগ।

গ্র্যান্ড ফিনালে বিচারকের দায়িত্ব পালন করেন—বাংলা ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. দুলাল হোসেন, শিক্ষা ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড. মো. ফজলে রাব্বী এবং লেক্সিকনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. শোজিবুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী ছাত্র বিষয়ক পরিচালক সহযোগী অধ্যাপক ড. মো. তারেক বিন সালাম এবং প্রভাষক মো. মতিউর রহমান।

November 2, 2026
খুবির ক্যারিয়ার ক্লাবের ‘পাবলিক স্পিকিং’ গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT