
খুলনা মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক খান সাইফুলের চিকিৎসার দায়িত্ব নিলেন বিএনপির চেয়ারম্যান এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক তারেক রহমান।
সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি প্রচারিত একটি ভিডিওতে চিকিৎসাধীন অবস্থায় খান সাইফুলের বক্তব্য দেখা গেলে। খবরটি প্রধানমন্ত্রীর নজরে পড়ার পর তিনি নিজস্ব উদ্যোগে সাইফুলের চিকিৎসা ব্যবস্থা ও সার্বিক খোঁজ-খবর নেওয়ার নির্দেশ দেন।
তদনুসারে প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন খুলনায় সাইফুলের বাসস্থানে গিয়ে তার স্বাস্থ্য অবস্থা জানেন। এছাড়া চিকিৎসার জন্য প্রয়োজনীয় সার্বিক ব্যবস্থা নিশ্চিত করার কথা জানিয়েছেন সংশ্লিষ্ট কোঠা।
