খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ধান্দাবাজরা: জামায়াত আমির

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান দেশের পোশাকশিল্পের অস্থির পরিস্থিতিকে কাজে লাগিয়ে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজদের শিল্পটি ধ্বংস করার চেষ্টা করার আশঙ্কা প্রকাশ করেছেন।

সোমবার (২ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্টের মাধ্যমে তিনি এ বিষয়ে কথা বলেন। পোস্টে তিনি বলেন, পোশাকশিল্পে অস্থিরতা অব্যাহত রয়েছে। বিভিন্ন স্থানে ভাঙচুর এবং শিল্পপ্রতিষ্ঠানে অগ্নিসংযোগের মতো উদ্বেগজনক ঘটনা ঘটছে।

তিনি স্পষ্টভাবে বলেছেন, কোনো মালিক বা শ্রমিক শিল্পপ্রতিষ্ঠান ধ্বংস করে নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারবেন না। জামায়াত আমিরের বিশ্বাস, কোনো শ্রমিক এই ধরনের কর্মকাণ্ডে জড়িত হবেন না।

ডা. শফিকুর রহমান আরও বলেন, পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্প ধ্বংসের পায়তারা করছে এমন মনে হচ্ছে ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা। এ সম্পর্কে সরকারকে কঠোর অবস্থান নেওয়া উচিত।

পোস্টে তিনি উল্লেখ করেন, ইতিমধ্যে প্রায় ৬০০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে। শীত মৌসুমকে সামনে রেখে পোশাকশিল্পে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তা ধ্বংস করার জন্য গভীর কোনো ষড়যন্ত্র থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন।

এ পরিস্থিতিতে পোশাকশিল্পের স্বার্থ রক্ষায় মালিক-শ্রমিকসহ সংশ্লিষ্ট সকল পক্ষকে আন্তরিক ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জামায়াত আমির।

November 2, 2026
পোশাকশিল্প ধ্বংসের পাঁয়তারা করছে ধান্দাবাজরা: জামায়াত আমির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT