
মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাগেরহাটের মোংলা বন্দরে বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল প্রায় ৯টা ৫০ মিনিটে হেলিকপ্টারে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের হেলিপ্যাডে অবতরণের পর তাকে স্বাগত জানান আইনমন্ত্রী আসাদুজ্জামান, জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, সেতু প্রতিমন্ত্রী রাজীব আহসান, খুলনা-৫ আসনের সংসদ সদস্য আলী আসগার লবি ও খুলনা-৪ আসনের সংসদ সদস্য। প্রধানমন্ত্রীর এই সফর সংক্রান্ত বিস্তারিত তথ্য এখনো প্রকাশিত হয়নি।
