খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

বারভিডা কার এক্সপো ২০২৬ের আনুষ্ঠানিক উদ্বোধন, ক্রেতাদের জন্য সুযোগ সৃষ্টির নতুন দ্বার

ঢাকার আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (ওইইসিবি)-তে আজ ৫ই নভেম্বর ২০২৬ থেকে ৭ নভেম্বর পর্যন্ত তিন দিনব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে। বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) আয়োজিত এই আয়োজনের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন বারভিডার সভাপতি জনাব আবদুল হক, আর সভা পরিচালনা করেন বারভিডার সেক্রেটারী জেনারেল জনাব রিয়াজ রহমান।

জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শনা এবং ক্রেতাদের জন্য সুবিধামূলক কেনার সুযোগ সৃষ্টি করাই হলো এই এক্সপোর মূল লক্ষ্য। এই আয়োজনের মাধ্যমে সাধারণ ক্রেতারা একটি ছাদের নিচে বিভিন্ন জাপানী ব্র্যান্ডের গাড়ি দেখে, মডেল তুলনা করে, দাম যাচাই করে এবং পছন্দের গাড়ি সরাসরি কেনার সুযোগ পাবেন। এক্সপোতে টয়োটা প্রিয়স, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি, আলফার্ডসহ আরও অনেক আকর্ষণীয় মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হবে। দর্শনার্থীরা বিভিন্ন প্রতিষ্ঠানের গাড়ি একই জায়গায় দেখে নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী সঠিক গাড়ি বেছে নেওয়ার সুযোগ পাবেন, যা গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করবে।

এক্সপোর উদ্বোধনী সভায় বক্তারা বাংলাদেশের অর্থনীতি এবং উন্নয়ন যাত্রার নিরন্তর সহযোগী হিসেবে জাপানী রিকন্ডিশন্ড গাড়ীর ৫০ বছরের অবদানের কথা তুলে ধরেন। এবং নীতি প্রণয়নকালে জাপানী রিকন্ডিশন্ড গাড়ী আমদানীতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানান। এছামে শহরের ব্যাটারি চালিত রিক্সার ভয়াবহতা থেকে নগরকে মুক্ত করতে ৬৬০ সিসির জাপানী কে-কারের ভূমিকার কথাও সভায় তুলে ধরা হয়।

সভায় এনআরবি ব্যাংকের এম.ডি জনাব তারেক রিয়াজ খান, রূপালী ইন্সুরেন্স কোম্পানীর উপদেষ্টা জনাব পি.কে রায়, পূবালী ব্যাংকের কনজুমার ক্রেডিট স্ক্রীমের হেড জনাব মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি জনাব আবদুল মান্নান চৌধুরী খসরু, বারভিডার সাবেক সভাপতি জনাব মো: হাবিব উল্লাহ ডন ও বারভিডার সাবেক সেক্রেটারী জনাব মাহাবুল হক চৌধুরী বাবর প্রমুখ বক্তব্য রাখেন।

November 6, 2026
তিন দিন ব্যাপী বারভিডা কার এক্সপো ২০২৬ এর আনুষ্ঠানিক উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT