খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

পটিয়া প্রেস ক্লাবের নেতারা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। সংগঠনের দাবি, প্রেস ক্লাবের সদস্য না হয়েও কয়েকজন ব্যক্তি নিজেদের সভাপতি ও সাধারণ সম্পাদকের মতো বিভিন্ন পদে দায়িত্বশীল পরিচয় দিয়ে প্রচার চালাচ্ছেন, যার ফলে সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে এবং সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।

এ বিষয়ে রোববার (১ নভেম্বর) রাতে পটিয়া প্রেস ক্লাবের অস্থায়ী কার্যালয়ে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সভাপতি আবদুল হাকিম রানার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিউল আজমের সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক সভাপতি এস এম এ কে জাহাঙ্গীর, সিনিয়র সহসভাপতি আবদুর রাজ্জাক, অতিরিক্ত সাধারণ সম্পাদক সেলিম চৌধুরী, যুগ্ম সম্পাদক ফারুকুর রহমান বিনজু, অর্থ সম্পাদক রবিউল আলম ছোটন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুজিত দত্ত, প্রচার ও প্রকাশনা সম্পাদক এস এম রহমান, দপ্তর সম্পাদক কামরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক ওবাইদুল হক পিবলু, তথ্য ও প্রযুক্তি সম্পাদক কাউছার আলম এবং আপ্যায়ন সম্পাদক শাহজাহান চৌধুরী। এ ছাড়া কার্যকরী সদস্যরাও সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ১৯৭৭ সাল থেকে পটিয়া প্রেস ক্লাব নিজস্ব গঠনতন্ত্র ও বিধিবিধান অনুসরণ করে পরিচালিত হয়ে আসছে। সদস্যপদ পেতে নির্ধারিত যোগ্যতা ও শর্ত পূরণ করে নিয়মতান্ত্রিকভাবে আবেদন করতে হয় এবং কমিটির অনুমোদন সাপেক্ষে সদস্যপদ প্রদান করা হয়। একইভাবে গঠনতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করেই সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়। প্রেস ক্লাব নেতৃবৃন্দের অভিযোগ, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রেস ক্লাবের সদস্য নন এমন কিছু ব্যক্তি নিজেদের সংগঠনের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত দাবি করে প্রচার চালাচ্ছেন। এর ফলে সংগঠনের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সভায় বক্তারা আরও বলেন, সাংবাদিকতা একটি দায়িত্বশীল পেশা। এ পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পারস্পরিক সম্মান, পেশাগত শিষ্টাচার ও সাংগঠনিক নিয়মনীতি মেনে চলা জরুরি। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত আক্রমণ, ভিত্তিহীন বক্তব্য কিংবা বিভ্রান্তিকর পরিচয় প্রচারের মাধ্যমে সাংবাদিক সমাজের মর্যাদা ক্ষুণ্ন করা কাম্য নয়।

জরুরি সভা থেকে সংশ্লিষ্ট ব্যক্তিদের ভিত্তিহীন ও বিভ্রান্তিকর অপপ্রচার বন্ধ করে দায়িত্বশীল আচরণের আহ্বান জানানো হয়। একই সঙ্গে পটিয়া প্রেস ক্লাবের গঠনতন্ত্র, সাংগঠনিক শৃঙ্খলা ও সাংবাদিক সমাজের সম্মিলিত মর্যাদা রক্ষায় সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

November 2, 2026
সাংবাদিকতার মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ থাকার আহ্বান

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT