খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

গাজীপুরের কারখানা শ্রমিদের বেতন বৃদ্ধির দাবি নেওয়ার সঙ্গে সঙ্গে আশপাশের কয়েকটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপের ঘটনা দেখা গেছে। ফের পোশাক কারখানার শ্রমিকদের এই বিক্ষোভ শুরু হয়েছিল বলে জানা গেছে। প্রত্যক্ষদর্শীরা দাবি করেছেন, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুন এলাকায় আসেন। এ অবস্থায় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ছাড়তে থাকে বলে বলেছেন।

রোববার দুপুর তিনটা দিকে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী জরুন এলাকায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, দুপুরে অর্ধশতাধিক শ্রমিক লাঠিসোঁটা নিয়ে কাশিমপুর থেকে কোনাবাড়ীর জরুনের দিকে আসে। এ সময় তারা আশপাশের কয়েকটি কারখানা লক্ষ্য করে ইট-পাটকেল ছুরতে থাকে। ওই কারখানাগুলোতে তখন উৎপাদন কার্যক্রম চলছিল।

পরিস্থিতি নিয়ন্ত্রণে স্ট্যান্ডার্ড গ্রুপের কারখানার অংশে দায়িত্ব পালন করা পুলিশ সদস্যরা বিক্ষোভকারীদের ধাওয়া দেন। পরে বিজিবি সদস্যরাও পৌঁছান এবং দুই সংস্থার সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করেন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সকাল থেকে শিল্পাঞ্চলের পরিস্থিতি স্বাভাবিক ছিল। বেলা তিনটা দিকে একই দাবিতে মণ্ডল গ্রুপের কয়েকজন শ্রমিক জরুন মোড়ের দিকে আসছিলেন। এ সময় তারা ছয় থেকে সাতটি কারখানায় ইট-পাটকেল নিক্ষেপ করেন। পরে পুলিশ ও বিজিবি সদস্যরা লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের সরিয়ে দেন। এ ঘটনায় সাতটি কারখানায় ছুটি ঘোষণা করা হয়েছে। বর্তমানে ওই সাতটি কারখানা ছাড়া গাজীপুরের অন্য সব কারখানায় উৎপাদন কার্যক্রম চলছে।

November 8, 2026
ফের গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, পুলিশ-বিজিবির সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT