খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ

গাজীপুরে ইয়াবাসহ যুবক আটক, ছাত্রদল নেতার নাম জড়িয়ে অভিযোগ

গাজীপুর সদর উপজেলার বানিয়ারচালা এলাকা থেকে পুলিশ ইউসুফ (২৪) নামে এক যুবককে আট পিস ইয়াবাসহ আটক করেছে। আটকের পর জিজ্ঞাসাবাদে ইউসুফ পুলিশকে জানায় যে সে ইয়াবা সংগ্রহ করে বিক্রি করছিল এবং সংগ্রহের উৎস হিসেবে ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির ছাত্রশাখার সাধারণ সম্পাদক আলাল মিয়ার নাম প্রকাশ করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বানিয়ারচালা এলাকার কটেজ গার্মেন্টসের পাশের একটি দোকানের সামনে ইয়াবা সংগ্রহের সময় ইউসুফ স্থানীয়দের চোখে পড়ে। পরে তাঁকে আটকে রাখা হলে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে হেফাজতে নিয়ে যায়। স্থানীয়দের দাবি, জিজ্ঞাসাবাদে ইউসুফ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা স্বীকার করে এবং ইয়াবা সংগ্রহের উৎস হিসেবে আলাল মিয়ার নাম উল্লেখ করে।

আলাল মিয়া এই অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমার চাচাতো ভাই হেলালের সঙ্গে বিরোধের কারণে তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যেই আমার বাড়ির সাবেক ভাড়াটেয়া ইউসুফকে মারধর করে জোর করে আমার নাম বলানো হয়েছে। আমি কোনো ধরনের মাদক সেবন বা বিক্রির সঙ্গে জড়িত নই।’ তিনি এই ঘটনা পরিকল্পিতভাবে আমাকে ফাঁসানোর চেষ্টার বলে উল্লেখ করেন।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন জানান, বানিয়ারচালা এলাকা থেকে ইউসুফ নামে একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। ইয়াবা কোথা থেকে সংগ্রহ করা হয়েছিল, কার কাছ থেকে এসেছিল এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

November 8, 2026
গাজীপুরে ইয়াবাসহ আটক ১, ছাত্রদল নেতার নাম প্রকাশের অভিযোগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT