খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শুধু খান না, রাতে পায়েও মাখেন কারিনা- ফাঁস করলেন সাইফ

বলিউডের তারকা দম্পতি সাইফ আলি খান ও কারিনা কাপুর খানের দাম্পত্যজীবনের ১৪ বছর পূর্ণ হয়েছে। দীর্ঘ এই পথচলায় দুই সন্তান তৈমুর ও জেহকে নিয়ে তারা সুখী সংসার করছে বলে জানা গেছে। তবে সম্প্রতি জনপ্রিয় কমেডি শো দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো আসে এবং স্ত্রী কারিনার রাতের এক অদ্ভুত অভ্যাসের কথা উল্লেখ করে হাসির খোরাক জুগিয়েছেন সাইফ।

গত ১৬ অক্টোবর ছিল সাইফ-কারিনার ১৪তম বিবাহবার্ষিকী। সূত্রমতে ২০১২ সালের এই দিনে মুম্বাইয়ের বান্দ্রায় সাইফের বাসভবনে ঘরোয়া আয়োজনে বিয়ে হয়। ২০০৮ সালে তশন সিনেমার সেটে পরিচয় ও ঘনিষ্ঠতা থেকে তাদের প্রেমের সম্পর্কের শুরু।

কপিল শর্মা শোয় হাজির হয়েছিলেন তাদের দীর্ঘ দাম্পত্যজীবন ও তারুণ্য ধরে রাখার রহস্য জানতে চেয়েছিলেন। কারিনা জবাব দিয়েছিলেন, তাদের বাড়িতে প্রচুর ঘি খাওয়া হয়। পরিবারের সদস্যদের পাশাপাশি সন্তানরাও নিয়মিত ঘি খায়।

কারিনার কথা শেষের আগেই সাইফ বলেন, কারিনা শুধু ঘি খান না, রাতে ঘুমাতে যাওয়ার আগে পায়েও ঘি মাখেন। কারিনা স্বীকার করেন এবং জানান, এতে তার ভালো ঘুম হয়। এরপর সাইফ আরও মজার ছলে বলেন, “ভাবুন তো, কী দারুণ একটা রোমান্টিক পরিবেশ। অথচ আমাদের বেডরুম থেকে রাতের বেলা ধাবার মতো গন্ধ বের হচ্ছে।” এমন মন্তব্যে হাসিতে ফেটে পড়ে অনুষ্ঠানের দর্শক ও অতিথিরা। কারিনাও হাসি ধরতে পারেননি। পরে কপিল শর্মা অনুষ্ঠানে উপস্থিত অর্চনা পূরণ সিংকেও মজার ছলে রসিকতা করেন।

২০০৮ সালে তশন সিনেমার শুটিংয়ের সময় প্রেমের সম্পর্ক জড়ান সাইফ ও কারিনা। চার বছর পর বিয়ে করেন তারা। বর্তমানে দুই ছেলে তৈমুর ও জেহকে নিয়ে তাদের সংসার। কাজের দিক থেকে কারিনাকে সম্প্রতি মেঘনা গুলজার পরিচালিত ক্রাইম থ্রিলার সিনেমা দায়রায় পৃথ্বীরাজ সুকুমারনের বিপরীতে দেখা গেছে। অন্যদিকে প্রিয়দর্শন পরিচালিত হেওয়ান সিনেমায় অক্ষয় কুমার, বোমান ইরানি ও সাইয়ামি খেরের সঙ্গে অভিনয় করেছেন সাইফ আলি খান।

November 8, 2026
শুধু খান না, রাতে পায়েও মাখেন কারিনা- ফাঁস করলেন সাইফ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT