খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫

লালমনিরহাট সদরে পুলিশের ওপর হামলা, পাঁচ পুলিশ সদস্য আহত

লালমনিরহাট সদর উপজেলার আমতলা এলাকায় অটোরিকশা আটককে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর হামলা চালালে সদর থানার পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন, তাদের মধ্যে একজন নারী সদস্যও রয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে কুড়িগ্রামের ফুলবাড়ী থেকে বড়বাড়ীর দিকে আসা একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে আমতলা এলাকায় পাঁচজন ব্যক্তি আটক করে। এরপর উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা এবং মারামারি শুরু হয়। চিৎকার-চেঁচামেচি শুনে আশপাশের লোকজন এসে জড়িতদের ধাওয়া চালালে, স্থানীয়রা অটোরিকশাচালক এরশাদুল হক (৩৫) এবং রফিকুল ইসলাম অপু (৩৫)কে আটক করে। অন্য চারজন পালিয়ে যায়।

স্থানীয়রা ৯৯৯-এ কল করার পর লালমনিরহাট সদর থানা পুলিশের একটি ভ্যান ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ আটক দুজনকে হেফাজতে নিয়ে থানায় নিয়ে আসার চেষ্টা করলে স্থানীয়দের এক পক্ষ বাধা দেয়। তাদের দাবি ছিল, বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে ফেলা হবে। এ নিয়ে পুলিশ ও স্থানীয়দের মধ্যে বাকবিতণ্ডা ও ধাক্কাধাক্কি শুরু হয়।

এক নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় বাসিন্দা জানান, এক পর্যায়ে হামলাকারীরা পুলিশের গাড়িতেও হামলা চালায়। পুলিশ আটককৃতদের উদ্ধার করতে গেলে উত্তেজিত জনতা পুলিশের ওপর চড়াও হয়। এতে সদর থানার এসআই এমরান আলী, নায়েক আনোয়ার হোসেন, পুলিশ সদস্য মামুন, লিটন এবং এক নারী পুলিশ সদস্য আহত হন। আহতরা লালমনিরহাট সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পুলিশ হেফাজতে থাকা রফিকুল ইসলাম অপু বড়বাড়ী ইউনিয়নের সাদেকনগর গ্রামের মৃত শওকত আলীর ছেলে। অটোরিকশাচালক এরশাদুল হক কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিদ্যাবাগীশ গ্রামের নুর মোহাম্মদের ছেলে।

লালমনিরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ বলেন, দুপক্ষের মধ্যে আগে থেকে কোনো বিরোধ থাকার ধারণা রয়েছে। পালিয়ে যাওয়া চারজনের বাড়ি বড়বাড়ী এলাকায় থাকতে পারে, তবে বিষয়টি নিশ্চিত নয়। আরও তথ্য সংগ্রহ চলছে। তিনি জানান, সরকারি কাজে বাধা দানের ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

November 10, 2026
লালমনিরহাটে সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলা, আহত ৫

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT