খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

জামিনের অপেক্ষায় আ. লীগ নেতা, তার আগেই কারাগারে মৃত্যু

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় আওয়ামী লীগ নেতা রঞ্জিত কুমার ঘোষের মৃত্যু হয়েছে। সোমবার (৯ নভেম্বর) বেলা পৌনে ১১টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানে তার মৃত্যু হয়। তার বয়স ৫০ বছর।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। জুলাই আন্দোলনের সময়ের একটি ঘটনায় দায়েরকৃত মামলায় পুলিশ তাকে গ্রেফতার করে, পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

কারাগার ও হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন রঞ্জিত কুমার। কারা হাসপাতালেই তার চিকিৎসা চলছিল। সোমবার সকালে শারীরিক অবস্থার অবনতি ঘটলে কর্তৃপক্ষ তাকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগার (১)-এর জেল সুপার জাহানারা বেগম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রঞ্জিত কুমার দীর্ঘদিন অসুস্থ ছিলেন এবং কারা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে অসুস্থতা বাড়ার কারণে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়, সেখানে তার মৃত্যু হয়। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান।

অন্যদিকে, রঞ্জিত কুমারের ভাগ্নে মৃণাল কান্তি দাস জানান, রোববার (৮ নভেম্বর) আদালত তার জামিন মঞ্জুর করেন। সোমবার সকালে তার কারামুক্তির কথা ছিল, কিন্তু মুক্তি পাওয়ার আগেই তার মৃত্যু হয়।

November 10, 2026
জামিনের অপেক্ষায় আ. লীগ নেতা, তার আগেই কারাগারে মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT