খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘আমি অনেক কিছু বলতে পারি না, অবস্থা ভয়াবহ’: ডেপুটি স্পিকার

ডেপুটি স্পিকার কায়সার কামাল সরকারি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়নে ঠিকাদারদের গাফিলতি ও দীর্ঘসূত্রতা নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘আমি অনেক কিছু বলতে পারি না, অবস্থা ভয়াবহ।’

ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠকে ময়মনসিংহ-৬ আসনের সংসদ সদস্য মো. কামরুল হাসানের বক্তব্যের পর ডেপুটি স্পিকার এসব কথা বলেন। সংসদ সদস্য কামরুল হাসান তাঁর নির্বাচনি এলাকা ফুলবাড়িয়ার বিভিন্ন সড়কের বেহাল দশা তুলে ধরেন।

কামরুল হাসান জানান, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি সংস্থার মাধ্যমে প্রতিবছর সড়ক, কালভার্ট ও অবকাঠামো নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হয়। তবে অনেক ক্ষেত্রে কার্যাদেশ পাওয়ার পরও ঠিকাদারি প্রতিষ্ঠান এক থেকে দুই বছর কাজ শুরু করে না। আবার কাজ শুরু করলেও দীর্ঘদিন অসমাপ্ত ফেলে রাখে।

এর ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ বাড়ছে এবং প্রকল্পের ব্যয় বৃদ্ধিসহ সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন উঠছে বলে সংসদে উল্লেখ করেন তিনি।

ফুলবাড়িয়ার সনকান্দা সড়কের উদাহরণ দিয়ে কামরুল হাসান বলেন, সড়কটি প্রায় এক বছর ধরে খানাখন্দে ভরা। কাজ শুরু হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। ফোন করেও তাঁদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না। একই অবস্থা মোহাম্মদনগর ১০ মাইল সড়ক এবং ভবানীপুরের কচুয়া সড়কেও।

তিনি বলেন, কার্যাদেশ পাওয়ার পর কাজ শুরু না করা বা কাজ শুরু করে মাঝপথে ফেলে রাখার কারণে সাধারণ মানুষকে দীর্ঘদিন ভোগান্তি পোহাতে হয়। এ ধরনের পরিস্থিতি বন্ধে ঠিকাদারদের জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার ব্যবস্থা নিতে হবে।

সংসদ সদস্য সড়কের পাশে পুকুর খনন করে মাছ চাষের বিষয়টি তুলে ধরেন। তিনি অভিযোগ করেন, রাস্তার দুই পাশে পুকুর খননের কারণে সড়ক দ্রুত ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্মাণের ছয় মাসের মধ্যেই রাস্তার স্থায়িত্ব নষ্ট হয়ে যাচ্ছে।

এ সমস্যা সমাধানে সড়ক থেকে অন্তত ১০ থেকে ১৫ ফুট দূরে পুকুর খননের বিধান কার্যকর করার দাবি জানান তিনি। তাঁর মতে, নির্ধারিত দূরত্ব বজায় রেখে পুকুর খনন করা হলে সড়কের স্থায়িত্ব বাড়বে এবং জনদুর্ভোগ কমবে।

ডেপুটি স্পিকার উন্নয়নকাজের প্রকৃত অবস্থা জানতে সংশ্লিষ্ট প্রকল্প পরিচালকদের (পিডি) সরেজমিনে গিয়ে কাজ পরিদর্শন ও তদারকির আহ্বান জানান। তিনি বলেন, অনেক এলাকায় বছরের পর বছর পার হলেও উন্নয়নকাজ শুরু হয় না। আবার কোনো প্রকল্পের কাজ শুরু হলেও কিছুদিন পর ঠিকাদারদের আর খুঁজে পাওয়া যায় না। এ ধরনের ঘটনা প্রায়ই ঘটছে।

November 11, 2026
‘আমি অনেক কিছু বলতে পারি না, অবস্থা ভয়াবহ’: ডেপুটি স্পিকার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT