খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে দেশব্যাপী ৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিককে প্রশিক্ষণ দিতে লক্ষ্যমাত্রা রেখেছে। এছাড়া মৎস্যচাষিদের দক্ষতা বাড়াতে ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ ও উপকরণ সহায়তা প্রদানের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) জাতীয় সংসদে কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মাজহরুল ইসলামের একটি প্রশ্নের লিখিত জবাবে এ তথ্য জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

মন্ত্রী সংসদে জানান, গত অক্টোবর মাস পর্যন্ত ইতিমধ্যে ২০ হাজার ২৫৯ জন গবাদিপশু ও পোল্ট্রি খামারিককে প্রশিক্ষণ দেওয়া হয়েছে। বাকি লক্ষ্যমাত্রা পুরনের দিকেই কাজ চলছে বলে তিনি জানিয়েছেন।

মৎস্যসম্পদ বাড়াতে চাষিদের উৎসাহিত করার পাশাপাশি প্রশিক্ষণ দেওয়ার বিস্তৃত পরিকল্পনা রয়েছে সরকারের। এ লক্ষ্যে সারাদেশের ৪৮৮টি উপজেলা মৎস্য দপ্তরে দুই ব্যাচ করে মোট ৯৭৬ ব্যাচ প্রশিক্ষণের বরাদ্দ দেওয়া হয়েছে। মন্ত্রী আরও জানান, মৎস্য অধিদপ্তরের আওতাধীন উন্নয়ন প্রকল্পের বিভিন্ন প্যাকেজের মাধ্যমে প্রদর্শনী খামার স্থাপনে মৎস্যচাষিদের উপকরণ সহায়তা দেওয়া হচ্ছে।

November 10, 2026
৫০ হাজার গবাদিপশু ও পোল্ট্রি খামারিকে প্রশিক্ষণ দেবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT