খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন

দেশের উপকূলাঞ্চলের কলমাকান্দা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) নিরাপত্তা জোরদার করেছে। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র চোরাচালনা এবং সম্ভাব্য নাশকতা প্রতিরোধে সীমান্তজুড়ে বাড়তি টহল ও গোয়েন্দা নজরদারি চালানো হয়েছে। গুরুত্বপূর্ণ বিন্দুতে সিসি ক্যামেরা ও সার্চলাইট স্থাপন করা হয়েছে; প্রয়োজনে আকাশপথে নজরদারির জন্য ড্রোন ব্যবহার করা হচ্ছে।

শনিবার (১৪ নভেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের পাতলাবন এলাকায় এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য উপস্থাপন হয়। নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) অধ্যন্যক লেফটেন্যান্ট কর্নেল তৌহিদুল বারী, পিএসসি, এসব বিষয়ে জানান।

প্রেস ব্রিফিংয়ে বিজিবি অধ্যন্যক বলেন, ডিসেম্বরকে ঘিরে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা সীমান্ত দিয়ে অবৈধভাবে দেশে প্রবেশ করলে নাশকতা প্রতিরোধে বেশি সতর্কতা নেওয়া হয়েছে। সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলো চিহ্নিত করে স্থানীয় বাসিন্দা ও নিজস্ব সোর্সের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। রাতের টহলে পোর্টেবল সার্চলাইট ব্যবহার করা হচ্ছে; পরিস্থিতি বিবেচনায় ড্রোনের মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে।

তিনি আরও বলেন, গত জুন মাসে বিএসএফ বাংলাদেশের বিভিন্ন সীমান্ত এলাকায় পুশইনের চেষ্টা জোরদার করেছিল। নেত্রকোনা সীমান্তেও এ ধরনের তৎপরতা ছিল। তবে বিজিবির কঠোর নজরদারি, স্থানীয় বাসিন্দাদের সতর্ক অবস্থান এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেওয়া কার্যকর পদক্ষেপের কারণে এ সীমান্ত দিয়ে বিএসএফ কোনো পুশইন করতে পারেনি।

প্রেস ব্রিফিংয়ে গত এক বছরে সীমান্ত এলাকায় বিজিবির পরিচালিত বিভিন্ন অভিযানের সাফল্য তুলে ধরা হয়। জানানো হয়, এ সময়ে তিনজন মানব পাচারকারীকে আটক করা হয়েছে। ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় এবং বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার পথে পাচারের শিকার ৯ জন পুরুষ ও দুই নারীকে উদ্ধার করা হয়েছে।

এ ছাড়া সীমান্ত এলাকায় বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে ৪ হাজার ৬৮ বোতল মদ, ৪২৮ ইয়াবা, ২৪০ বোতল ফেনসিডিল, ৬৫ বোতল ইস্কাফ সিরাপ এবং ৮৪টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এসব ঘটনায় ২১ জনকে আটক করেছে বিজিবি।

সীমান্ত সুরক্ষা, চোরাচালনা ও মানব পাচার প্রতিরোধে বিজিবির পাশাপাশি স্থানীয় জনগণকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

প্রেস ব্রিফিংয়ে কলমাকান্দা, মধ্যনগরসহ নেত্রকোনা জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

November 14, 2026
কলমাকান্দা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, নজরদারিতে ড্রোন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT