খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। তিনি অভিযোগ করেন, গোপনে কিংবা অর্থের বিনিময়ে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এবং যানবাহনে আগুন দিয়ে গণতান্ত্রিক সরকারকে ব্যর্থ করা যাবে না।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের বটতলায় আয়োজিত এক সমাবেশে এসব কथা বলেন তিনি। আওয়ামী লীগের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো এ বিক্ষোভ কর্মসূচির আয়োজন করে।

সমাবেশে বিএনপির এই নেতা অভিযোগ করেন, স্বৈরাচারী আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা সারা দেশে ভাঙচুর, অগ্নিসংযোগ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। পুলিশ বক্সে আগুন, ককটেল বিস্ফোরণ এবং এনসিপির সংসদ সদস্য নুসরাতের বাড়িতে অগ্নিসংযোগের মাধ্যমে মানুষকে ভয় দেখিয়ে ঘরে আটকে রাখার চেষ্টা চলছে।

তিনি বলেন, অতীতে পুলিশ, র্যাব ও বিজিবির গুলি চালিয়েও দেশের মানুষকে দমিয়ে রাখা যায়নি। বরং বুলেটের সামনে দাঁড়িয়ে এবং জীবন উৎসর্গ করে মানুষ ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছে। রিজভী আরও বলেন, শিশু, শিক্ষার্থী ও শ্রমিক হত্যার সঙ্গে জড়িত ব্যক্তিকেও এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা সম্ভব নয়। এ ধরনের অমানবিক অপতৎপরতার বিরুদ্ধে দেশের মানুষ ঐক্যবদ্ধ রয়েছে।

বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক ডা. মো. রফিকুল ইসলাম, মৎস্যজীবী দলের সাবেক সদস্যসচিব আবদুর রহিম, কেন্দ্রীয় যুবদলের সহসভাপতি অধ্যাপক ডা. লোহানী মো. তাজুল ইসলাম এবং কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

বিকেল সাড়ে ৪টার পর শাহবাগ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে বাংলামোটর এলাকায় গিয়ে শেষ হয়। এতে বিএনপির দেড় শতাধিক নেতাকর্মী অংশ নেন। মিছিল থেকে ‘শেখ শেখ করিস না, শেখের বেটি আইবো না’, ‘সিকিম নয় ভুটান নয়, এটা মোদের বাংলাদেশ’ এবং ‘জঙ্গিবাদের ঠিকানা, এই বাংলায় হবে না’ সহ বিভিন্ন রাজনৈতিক স্লোগান দেওয়া হয়।

November 13, 2026
ভাঙচুর-অগ্নিসংযোগ করে শেখ হাসিনাকে ফেরানো যাবে না: রিজভী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT