খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) অর্থনীতি বিভাগ অ্যালামাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী অনুষ্ঠানকে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে ভিন্ন খাতে প্রবাহিত করার অপচেষ্টা চলছে বলে অভিযোগ করেছে সংগঠনটি। শনিবার রাতে জারী করা এক বিজ্ঞপ্তিতে সংগঠনের দপ্তর সম্পাদক মিনহাজ উদ্দিন পলাশ এই অভিযোগ আনেন।

ঘটনার বিবরণ অনুযায়ী, অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীদের পুনর্মিলনীর অংশ হিসেবে আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের এশার আজান শুরুর আগেই বন্ধ করে দেওয়া হয়। ধর্মীয় অনুভূতি ও বিশ্ববিদ্যালয় পরিবেশের প্রতি সম্মান জানিয়ে আয়োজকরা স্বতঃস্ফূর্তভাবে পরিবেশনা বন্ধ করেন। তবে পরিবেশনা বন্ধ হওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌশেখ আকস্মিকভাবে উপস্থিত হয়ে অ্যালামাই অ্যাসোসিয়েশনের সদস্যদের বিরুদ্ধে অনাকাঙ্ক্ষিত ও অসৌজন্যমূলক আচরণ করেন বলে অভিযোগ করা হয়। এ সময় অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষার্থীরা তাকে সরিয়ে নেন।

সংগঠনটি জানিয়েছে, উক্ত ঘটনাকে কেন্দ্র করে একটি মহল রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা চলাচ্ছে। তাদের দাবি, অর্থনীতি বিভাগ অ্যালামাই অ্যাসোসিয়েশনের এই অনুষ্ঠান ছিল সম্পূর্ণ অরাজনৈতিক ও সৌহার্দ্যপূর্ণ একটি সাবেক শিক্ষার্থীদের মিলনমেলা। এটির সঙ্গে কোনো রাজনৈতিক দল বা সংঠনের সংশ্লিষ্টতা নেই।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, শিক্ষাঙ্গনে মতাপার্থক্য থাকতেই পারে, কিন্তু অসৌজন্যমূলক আচরণ, অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপ বা রাজনৈতিক পরিচয় ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানো গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্ট সবাইকে প্রকৃত ঘটনা বিবেচনায় নিয়ে দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়ে সংগঠনটি অপপ্রচার না চালিয়ে ঘটনাটিকে প্রকৃত প্রেক্ষাপটে দেখার অনুরোধ করেছে। অ্যালামাই অ্যাসোসিয়েশন সৌহার্দ্য, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সহনশীলতা ধারণ করে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক পরিবেশ বজায় রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

November 15, 2026
অরাজনৈতিক অনুষ্ঠানকে ভিন্ন খাতে নেওয়ার অপচেষ্টা চলছে: জবি অর্থনীতি বিভাগ অ্যালামনাই

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT