খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সি গ্রেড বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

শীর্ষক: সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্স বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে টাঙ্গাইলের নাগরপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতির উদ্যোগে বুধবার (১৮ নভেম্বর) সকালে নাগরপুর আরিচা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন উপজেলা মোড়ে এই মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তারা কোর্স বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। এছাড়াও তারা সি-গ্রেড ফার্মাসিস্ট কোর্সের প্রশিক্ষণ কার্যক্রম পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বাংলাদেশ কেমিস্টস এন্ড ড্রাগিস্টস সমিতি নাগরপুর উপজেলা শাখার সভাপতি মো. মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান, সহ-সভাপতি পংকজ কুমার সাহা, উপদেষ্টা কালাচাঁদ পোদ্দার ও শরিফুল ইসলাম বাবুলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং স্থানীয় ওষুধ ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

November 18, 2026
সি গ্রেড বাতিলের প্রতিবাদে নাগরপুরে মানববন্ধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT