খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর নেই সেই নারী, কোথায় গেলেন জানে না কেউ

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার পাথরের চর সীমান্তের শূন্যরেখায় টানা পাঁচ দিন অবস্থান করা এক নারীর খোঁজ পাওয়া যাচ্ছে না। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকে তাকে ওই এলাকায় দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেছেন, তা স্থানীয় প্রশাসনও নিশ্চিত করতে পারেনি।

ডাংধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী রোববার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। স্থানীয় বাসিন্দাদের ভাষ্য অনুযায়ী, গত মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে পাথরের চর বিওপির আওতাধীন ১০৭৬/১ নম্বর সীমান্ত পিলার এলাকায় ওই নারীকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। আনুমানিক ৩০ বছর বয়সী ওই নারী বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্য ও স্থানীয় লোকজন তাকে বাধা দেন। এরপর তিনি শূন্যরেখায় অবস্থান করছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, খোলা আকাশের নিচে খড়কুটার ওপর কম্বল বিছিয়ে তিনি সময় কাটাচ্ছিলেন। স্থানীয় নারীরা তাকে বিস্কুট ও পানি দিয়ে সহায়তা করতেন। এভাবে পাঁচ দিন শূন্যরেখায় থাকার পর শনিবার (১৪ নভেম্বর) পর্যন্ত তাকে সেখানে দেখা যায়। কিন্তু রোববার সকালে গিয়ে আর তাকে পাওয়া যায়নি।

চেয়ারম্যান আজিজুর রহমান চৌধুরী বলেন, ইউএনওর নির্দেশে সেখানে একজন গ্রাম পুলিশ মোতায়েন করা হয়েছিল। রোববার সকাল ৭টার দিকে গ্রাম পুলিশ তাকে জানায়, ওই নারীকে আর দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেছেন বা কে তাকে নিয়ে গেছে, তা কেউ বলতে পারছে না। বিষয়টি ইউএনওকে জানানো হয়েছে।

দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন বলেন, গতকাল ওই নারী যেখানে ছিলেন, আজ সেখানে তাকে পাওয়া যাচ্ছে না। চেয়ারম্যানও তাদের বিষয়টি জানিয়েছেন। এ বিষয়ে তাদের পক্ষ থেকে এতটুকুই বলার আছে।

এদিকে ওই নারীর বিষয়ে জানতে জামালপুর ব্যাটালিয়ন (৩৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমানের সঙ্গে শনিবার ও রোববার একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

November 15, 2026
পাঁচ দিন শূন্যরেখায় অবস্থানের পর নেই সেই নারী, কোথায় গেলেন জানে না কেউ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT