খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীনসহ ৪ দেশের কূটনীতিকদের বৈঠক

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের কূটনীতিকরা সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক করেছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে উপস্থিত ছিলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন, যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুক, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনের চার্জ দ্য অ্যাফেয়ার্স।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন জানান, আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের থ্যাংকসগিভিং ডে উপলক্ষে শুভেচ্ছা বিনিময় করতে তিনি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি সূত্র বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছে। সূত্র অনুযায়ী, দীর্ঘদিন পর দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। এ উপলক্ষে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থার কূটনীতিকরা তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। তাঁরা পৃথকভাবেও পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন।

বৈঠকে কী কী বিষয় আলোচনা করা হয়েছে, তার বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি।

November 19, 2026
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে যুক্তরাষ্ট্র-চীনসহ ৪ দেশের কূটনীতিকদের বৈঠক

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT