খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‘নৈরাজ্য-সন্ত্রাসে আর কোনো ছাড় নয়’: ত্রাণ প্রতিমন্ত্রী

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেইন দেশে নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণের ঘোষণা দিয়েছেন। তিনি স্পষ্ট করেছেন যে, মানুষের জানমালের নিরাপত্তা রক্ষায় এসব কর্মকাণ্ড কঠোরভাবে প্রতিহত করা হবে এবং প্রয়োজনে প্রতিঘাতও করা হবে।

বৃহস্পতিবার ময়মনসিংহের গৌরীপুর উপজেলার কলতাপাড়া, রামগোপালপুর ও শাহগঞ্জ বাজারে আয়োজিত তিনটি পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেন তিনি। শাহগঞ্জ বাজারের সভায় প্রতিমন্ত্রী বলেন, “দুইদিন আগ পর্যন্ত আমরা নমনীয় ছিলাম, কিন্তু গতকাল থেকে আমরা আর একটুও নমনীয় নই।” তিনি নাশকতা ও সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন।

আওয়ামী লীগের বিরুদ্ধে বাস-ট্রাকে অগ্নিসংযোগ ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার অভিযোগ তুলে প্রতিমন্ত্রী বলেন, সরকার ও দল হিসেবে এসব কর্মকাণ্ড কোনোভাবেই মেনে নেওয়া হবে না। তিনি দাবি করেন, সরকারের আট মাসে দেশ ভালো চলছিল, কিন্তু একটি গোষ্ঠী গোপনে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে। সরকারের নমনীয়তাকে দুর্বলতা মনে করলে তাদের ভুল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

রাজপথ থেকে বিএনপি সরে যায়নি এবং ভবিষ্যতেও যাবে না বলে মন্তব্য করে আইন নিজের হাতে না নেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোথাও নাশকতার চেষ্টা দেখলে সংশ্লিষ্টদের আটক করে পুলিশের হাতে তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। পুলিশ ও প্রশাসনের পাশে থাকার জন্য নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

রামগোপালপুরের পথসভায় চোরাগোপ্তা হামলা ও থানায় আক্রমণের অভিযোগ তুলে তিনি জানমালের ক্ষতি ও চোরাগোপ্তা হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান। সাহস থাকলে সোজা রাস্তা দিয়ে মিছিল করার আহ্বান জানিয়েছেন তিনি। বিদেশে অবস্থান করে কেউ কেউ দেশে ভাঙচুর ও অগ্নিসংযোগে উসকানি দিচ্ছেন বলে অভিযোগ করেন তিনি। বিভ্রান্ত হয়ে সহিংসতায় জড়িয়ে পড়া ব্যক্তিদের সন্ত্রাসের পথ ছেড়ে দেশ গঠনে একসঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

নিজ দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, কারও আত্মীয়-স্বজন সন্ত্রাসী বা অসামাজিক কর্মকাণ্ডে জড়িত থাকলে তাকে আশ্রয় দেওয়া যাবে না। এ ধরনের ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে সতর্ক করেছেন তিনি। দিনের শুরুতে কলতাপাড়ার পথসভায় তিনি বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকতে পারে, তবে দেশের বিরুদ্ধে যাওয়ার কোনো সুযোগ নেই। অগ্নিসংযোগ ও বাড়িঘরে হামলার মাধ্যমে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। তিনি আরও বলেন, “আমরা দেশ গঠনের জন্য কাজ করছি, তাই বলে মনে করবেন না যে আমরা রাজপথ ছেড়ে দিয়েছি। দেশ আমাদের, দেশকে যেভাবে রক্ষা করতে হয় আমরা সেভাবেই রক্ষা করব।”

পৃথক তিনটি পথসভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। দেশকে নিজের ঘরের মতো আগলে রাখা এবং ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে ‘করব কাজ, গড়ব দেশ—সবার আগে বাংলাদেশ’ স্লোগান দেন প্রতিমন্ত্রী।

November 19, 2026
‘নৈরাজ্য-সন্ত্রাসে আর কোনো ছাড় নয়’: ত্রাণ প্রতিমন্ত্রী

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT