খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশব্যাপী হামের উপসর্গে পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এক হাজার ২৭০ জন হাম সন্দেহ ও নিশ্চিতভাবে আক্রান্ত হয়েছেন। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে দুজন, সিলেট বিভাগে দুজন এবং ময়মনসিংহ বিভাগে একজনের মৃত্যু হয়েছে। এতে দেশে গত ১৫ মার্চ থেকে আজকের তারিখ পর্যন্ত হাম ও হামের উপসর্গে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৩৪১ জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে নিশ্চিত হামে ১০৫ জন এবং হামের উপসর্গ নিয়ে এক হাজার ২৩৬ জন অন্তর্ভুক্ত।

গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক হাজার ১৮৫ জন চিহ্নিত হয়েছেন। এ নিয়ে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দুই লাখ ৫৪ হাজার ৫৯৩ জন হয়েছে। অন্যদিকে, একই সময়ে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৮৫ জন। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগীর মোট সংখ্যা ২৫ হাজার ৯৬৬ জনে পৌঁছেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট দুই লাখ ২৭ হাজার ৬৭৫ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা পেয়ে সুস্থ হয়ে বাড়ি ফেরেছেন দুই লাখ ১৮ হাজার ৯১০ জন।

November 20, 2026
২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT