খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা

গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় ফ্লাইওভারের নিচে পাওয়া যাওয়া বোমা সদৃশ্য বস্তুটি স্থানীয়দের মধ্যে আতঙ্কের সৃষ্টি করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যার পর ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ী ফ্লাইওভারের পূর্ব পাশে এই লাল রঙের বস্তুটি দেখতে পায় স্থানীয়রা। দেখতে অনেকটা বোমা বা ককটেলের মতো হওয়ায় আশেপাশের মানুষের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিয়ে ঘটনাটি জানায়। খবর পেয়ে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলটি ঘিরে রাখেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বস্তুটির বাহিরে একটি লাল বাটির মতো আকৃতি ছিল। এবং বাটির উপরে ‘বিস্ফোরণ’ ও ‘এমকে ডট’-সহ সতর্কতামূলক বার্তা লেখা ছিল বলে দাবি করেন স্থানীয় আমিনুল ইসলাম। তিনি বলেন, বস্তুটি দেখতে অনেকটা মোবা বা ককটেলের মতো হওয়ায় মুহুর্তে আশেপাশে আতংক ছড়িয়ে পড়ে। উৎসক জনতা ফুটপাতে ভীড় করে ঘটনাটি দেখার চেষ্টা করে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেন জানান, কোনাবাড়ী ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য এমন বস্তুর কথা শুনেছেন। এ বিষয়ে যেহেতু তারা এক্সপার্ট নন, তাই বোম ডিসপোজাল ইউনিটকে খবর দিয়ে বিষয়টি হস্তান্তর করা হয়েছে।

November 18, 2026
গাজীপুরে ফ্লাইওভারের উপর বোমা সদৃশ্য বস্তু, আতঙ্কে স্থানীয়রা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT