খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি

রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে ১১ গরু লুটের অভিযোগ

রাজবাড়ী জেলা শহরের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় গরুবাহী ট্রাকের গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি ও মারধর করে ১১টি গরু নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে একদল ডাকাতের বিরুদ্ধে। সোমবার (১৬ নভেম্বর) ভোররাত আনুমানিক সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টার মধ্যে ঢাকা-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের শ্রীপুর বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে বলে ভুক্তভোগীরা জানিয়েছেন। লুট হওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য ১০ লাখ টাকা।

ভুক্তভোগী গরু ব্যবসায়ী মো. হেলাল গাজী (৪০) বরগুনা জেলার আমতলী উপজেলার গাজীপুর গ্রামের মিনহাজ গাজীর ছেলে। তার দেওয়া তথ্য অনুযায়ী, তিনি ও তার তিন সহযোগী গত ১৫ নভেম্বর জয়পুরহাট জেলার ধলুর গরুর হাট থেকে বিভিন্ন মূল্যের ১১টি গরু কেনেন। পরে গরুগুলো ট্রাকে তুলে কুষ্টিয়া, রাজবাড়ী ও ফরিদপুর হয়ে বরগুনার উদ্দেশে রওনা হন।

ভুক্তভোগীদের ভাষ্যমতে, সোমবার ভোররাত আনুমানিক সাড়ে ৩টার দিকে তাদের গরুবাহী ট্রাকটি রাজবাড়ী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের আফড়া বাজার এলাকায় পৌঁছালে ৮ থেকে ১০ জনের একটি দল খালি ট্রাক নিয়ে তাদের ট্রাকের গতি রোধ করার চেষ্টা করে। পরে শ্রীপুর বাসস্ট্যান্ডের পলাশ ফিলিং স্টেশন ও কাজী ফিলিং স্টেশনের মধ্যবর্তী স্থানে ওই দলটি তাদের ট্রাকের পথরোধ করে।

এ সময় দেশীয় বিভিন্ন অস্ত্রের মুখে গরু ব্যবসায়ী চারজনকে জিম্মি করা হয় এবং অস্ত্র দিয়ে আঘাত করা হয় বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। একপর্যায়ে ট্রাকে থাকা ১১টি গরু ডাকাতদের ট্রাকে তুলে নিয়ে তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। ব্যবসায়ীরা বাধা দেওয়ার চেষ্টা করলে ধারালো অস্ত্র দিয়ে তাদের ওপর হামলা চালানো হয়। এতে হেলাল গাজী ও মিনহাজ গাজী আহত হয়েছেন বলে ভুক্তভোগীদের বরাতে জানা যায়।

ভুক্তভোগীদের দাবি, ডাকাতেরা শ্রীপুর বাসস্ট্যান্ড থেকে পূর্ব দিকে একটি সরু রাস্তা দিয়ে পালিয়ে যায়। পরে তারা রাজবাড়ী সদর থানায় যোগাযোগ করলে পুলিশ তাদের এবং গরুবাহী খালি ট্রাকটি থানায় নিয়ে আসে। প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১১টি গরু লুট হয়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে পুলিশ সুপার মীর মনির হোসেন জানান, ভুক্তভোগী গরু ব্যবসায়ীরা থানায় এসেছেন। পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেছে এবং একাধিক টিম মাঠে কাজ করছে।

November 17, 2026
রাজবাড়ীতে অস্ত্রের মুখে জিম্মি করে গরু ডাকাতি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT