খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি

সুন্দরবন রক্ষায় সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ ধরা বন্ধ, বিষ দেওয়া মাছের বেচাকেনা প্রতিরোধ এবং জলজ প্রাণবৈচিত্র্য ও বননির্ভর মানুষের জীবিকা রক্ষায় ‘বিষ দিয়ে মাছ ধরবো না, বিষ দেওয়া মাছ বিক্রি করতে দিবো না, বিষ দেওয়া মাছ ক্রয় করবো না’—এই তিনটি অঙ্গীকারকে সামনে রেখে কর্মসূচিটি আয়োজন করা হয়।

রবিবার (২৩ নভেম্বর) সকাল ৮টায় কলবাড়ী মৎস্য আড়ত সংলগ্ন এলাকা থেকে র‍্যালিটি শুরু হয়। বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশন ও কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যৌথ আয়োজনে অনুষ্ঠিত র‍্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কলবাড়ী বাজার মৎস্য আড়ত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানেই পথসভা অনুষ্ঠিত হয়।

পথসভায় বক্তারা সুন্দরবনের নদী-খালে বিষ প্রয়োগ করে মাছ আহরণের ক্ষতিকর দিক তুলে ধরে বলেন, এটি বন, জলজ প্রাণবৈচিত্র্য, জনস্বাস্থ্য ও প্রাকৃতিক সম্পদের জন্য মারাত্মক হুমকি। তাঁদের মতে, বিষ প্রয়োগের ফলে মাছের পোনা, ছোট-বড় মাছ, চিংড়ি, কাঁকড়া ও অন্যান্য জলজ প্রাণী ক্ষতিগ্রস্ত হচ্ছে; দূষিত হচ্ছে নদী-খালের পানি এবং ব্যাহত হচ্ছে মাছের প্রজনন ও প্রাকৃতিক খাদ্যশৃঙ্খল। বিষাক্ত মাছ মানুষের খাদ্য হিসেবে ব্যবহৃত হলে জনস্বাস্থ্যের ঝুঁকি তৈরি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন বক্তারা।

একইসঙ্গে মাছের প্রাকৃতিক মজুত কমে যাওয়ায় প্রকৃত জেলে ও তাঁদের পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে উল্লেখ করা হয়। পথসভা থেকে কলবাড়ী বাজার মৎস্য আড়তে বিষ দিয়ে আহরণ করা মাছের ক্রয়-বিক্রয়, সরবরাহ ও বাজারজাতকরণ বন্ধ করার আহ্বান জানানো হয়। বিষ প্রয়োগে আহরণ করা মাছ শনাক্ত করে বাজারে প্রবেশ প্রতিরোধ, এ ধরনের ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এবং আইনানুগ ব্যবস্থা নিশ্চিত করারও দাবি জানানো হয়।

বক্তারা আরও বলেন, কলবাড়ী বাজার মৎস্য আড়তকে বিষমুক্ত মাছের নিরাপদ ও পরিবেশবান্ধব বাণিজ্যকেন্দ্র হিসেবে গড়ে তুলতে ব্যবসায়ী, আড়তদার, জেলে, বনজীবী, বনবিভাগ, স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। বিষমুক্ত মাছের বাজার নিশ্চিত করা গেলে সুন্দরবনের জলজ সম্পদ রক্ষার পাশাপাশি প্রকৃত জেলেদের জীবিকা ও ভোক্তাদের নিরাপদ খাদ্য প্রাপ্তি সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে বলে তাঁরা মনে করেন।

আয়োজকরা সুন্দরবন রক্ষায় এই তিনটি ‘না’ ব্যক্তিগত অঙ্গীকার থেকে সামাজিক আন্দোলনে পরিণত করার আহ্বান জানিয়েছেন। কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করেছে সিরিও, বারসিক (জাতীয় পরিবেশ পদকপ্রাপ্ত বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান), কলবাড়ী বাজার মৎস্য বণিক সমিতি ও ০৯ নম্বর বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ।

পথসভায় সভাপতিত্ব করেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের সভাপতি ও স্থানীয় শিক্ষক মো. মুহসিন বিল্লাহ। অনুষ্ঠান পরিচালনা করেন কলবাড়ী ইউনাইটেড ক্লাবের যুগ্ম আহ্বায়ক মো. সেলিমুর রাজী বাপ্পি। বক্তব্য রাখেন বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জিল্লুর রহমান, কলবাড়ী ইউনাইটেড ক্লাবের আহ্বায়ক ও যুক্তরাষ্ট্র প্রবাসী মো. ফরহাদ হোসেন মুন্না, বুড়িগোয়ালিনী ইউনিয়ন গ্রিন কোয়ালিশনের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম, মো. ওয়াহিদুল ইসলাম, মো. আফজাল হোসেন, আবু মোছা ময়না, মো. মিজানুর রহমান, মো. রহমত আলী, মো. রফিকুল ইসলাম, বারসিকের মফিজুর রহমান, মারুফ হোসেন, স.ম. ওসমান গনী সোহাগ ও জুবায়ের আহমেদ প্রমুখ।

November 23, 2026
‎সুন্দরবন রক্ষায় শ্যামনগরে জনসচেতনতামূলক র‍্যালি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT