খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাওনাদার ১১ জনের নাম উল্লেখ করে পাগলা মসজিদে চিঠি

পাগলা মসজিদের দানসিন্দুকে পাওনা তোলার চিঠি, নাম উল্লেখ ১১ জনের

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানসিন্দুক থেকে এক ব্যক্তির লেখা একটি ব্যতিক্রমী চিঠি পাওয়া গেছে। চিঠিতে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের কাছ থেকে পাওনা টাকা ফেরত চাওয়ার জন্য আল্লাহর কাছে আবেদন জানানো হয়েছে এবং ১১ জনের নাম উল্লেখ করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) সকাল ৭টায় প্রায় পাঁচ মাস পর আবারও মসজিদের ১৫টি দানসিন্দুক খোলা হয়। মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে দানসিন্দুক খোলার কার্যক্রম শুরু হয়।

সিন্দুক থেকে পাওয়া টাকা ও অন্যান্য সামগ্রী বাছাইয়ের সময় বেনামে লেখা চিঠিটি পাওয়া যায়। চিঠিতে বিভিন্ন ব্যক্তির নাম উল্লেখ করে লেখা হয়েছে, তাদের কাছে টাকা পাওনা রয়েছে এবং তারা যেন সেই টাকা ফেরত দেন। এতে ‘এডভোকেট মো. নাফিজ’, ‘আ. বারেক’, ‘সুজন শিকদার’, ‘মনির মামা’ ও ‘জোসনা’সহ আত্মীয় এবং পরিচিত আরও কয়েকজনের নাম রয়েছে বলে জানা গেছে। তবে চিঠিটি বেনামে হওয়ায় লেখকের পরিচয় এবং এতে করা দাবির সত্যতা এখনো যাচাই করা যায়নি।

এবার দানসিন্দুক থেকে ৫১ বস্তা টাকা পাওয়া গেছে। এছাড়া বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা ও স্বর্ণালংকারও উদ্ধার করা হয়েছে। পরে মসজিদের দ্বিতীয় তলার মেঝেতে এসব টাকা ঢেলে গণনার কাজ শুরু হয়।

দেশ-বিদেশের বিভিন্ন প্রান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ মনের বাসনা পূরণ, বিপদ-আপদ থেকে মুক্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় পাগলা মসজিদে দান করে থাকেন। এমন দানের সঙ্গে মাঝেমধ্যেই ভক্তদের আবেগ, প্রত্যাশা ও প্রার্থনাভরা চিঠিও পাওয়া যায়।

November 23, 2026
পাওনাদার ১১ জনের নাম উল্লেখ করে পাগলা মসজিদে চিঠি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT