খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে পুলিশ আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাকে গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। গ্রেফতারকৃতদের শুক্রবার (২৭ নভেম্বর) সকালে কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) এম আর সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন—উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উপ-ত্রাণ বিষয়ক সম্পাদক সেলিম হোসেন (২৮) এবং চর-ভূরুঙ্গামারী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লুৎফর রহমান (৬২)। সেলিম হোসেন সদর ইউনিয়নের কামাত আঙ্গারিয়া গ্রামের সাইফুর রহমানের ছেলে, আর লুৎফর রহমান হুচরবালা গ্রামের আবু সাঈদ সরকারের ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভূরুঙ্গামারী থানার মামলা নম্বর ১৬/৮০ (তারিখ ২৫/০৫/২০২৫)-এ সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৮/৯(৩)/১০/১৩ ধারার আওয়াতে দায়ের মামলার তদন্তে আসামি হিসেবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

ওসি এম আর সাঈদ বলেন, নাশকতাবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করে শুক্রবার সকালে কুড়িগ্রামের আদালতে পাঠানো হয়েছে।

November 27, 2026
ভূরুঙ্গামারীতে নাশকতাবিরোধী বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২ নেতা গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT