খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কর্মসূচি

বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কর্মসূচি

বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খেজুরতলা বড় আবাসন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে একটি পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে। বাংলাদেশ হেলথ ওয়াচ ও জাগোনারীর সহযোগিতায় বরগুনা জেলা স্বাস্থ্য অধিকার ফোরাম এবং যুব ফোরাম শনিবার (২৮ নভেম্বর) সকাল থেকে দিনব্যাপী এই কর্মসূচি পরিচালনা করে।

অভিযানের উদ্বোধন করেন জেলা স্বাস্থ্য অধিকার ফোরামের সভাপতি মনির হোসেন কামাল। উদ্বোধন অনুষ্ঠানে যুব ফোরামের সদস্য, স্বেচ্ছাসেবক এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর স্বেচ্ছাসেবকদের বিভিন্ন দলে ভাগ করে আবাসনের চারপাশ, রাস্তা, ড্রেন, পরিত্যক্ত জায়গা ও বাসাবাড়ির আঙিনা পরিষ্কার করা হয়। জমে থাকা পানি ফেলে দেওয়ার পাশাপাশি ফুলের টব, ভাঙা হাঁড়ি-পাতিল, টায়ার এবং প্লাস্টিকের পাত্রে জমে থাকা পানিও পরিষ্কার করা হয়। আয়োজকদের মতে, এধরনের জায়গায় এডিস মশা জন্ম নেয়, যা ডেঙ্গু জ্বরের প্রধান বাহক।

অভিযানে স্থানীয় বাসিন্দাদের সচেতনও করা হয়। তাদের বাড়ির আশপাশ পরিষ্কার রাখা, তিন দিনের বেশি কোথাও পানি জমতে না দেওয়া, ঘুমানোর সময় মশারি ব্যবহার করা, দিনের বেলা মশা থেকে সুরক্ষিত থাকা এবং জ্বর হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার বিষয়ে জানানো হয়। প্রত্যেক বাসায় ডেঙ্গু সচেতনতা সম্পর্কিত স্টিকার লাগানো এবং লিফলেট বিতরণ করা হয়। লিফলেটে রোগের লক্ষণ, করণীয় ও প্রতিরোধের উপায়ের বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

এ বিষয়ে মনির হোসেন কামাল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকার বা হাসপাতালের ওপর নির্ভর করা যথেষ্ট নয়। নিজের বাড়ি ও আশপাশ পরিষ্কার রাখাই সবচেয়ে বড় প্রতিরোধ। তাই প্রতি শনিবার এভাবে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে বলে তিনি জানান।

স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, নিয়মিত এই ধরণের কর্মসূচি হলে আবাসন এলাকা পরিষ্কার থাকবে এবং ডেঙ্গুর ঝুঁকি কমবে।

আয়োজকরা জানান, প্রতি শনিবার বরগুনার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে এই পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে যাওয়ার পরিকল্পনা আছে।

November 28, 2026
বরগুনায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, প্রতি শনিবার চলবে কর্মসূচি

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT