খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সাংবাদিক তুহিন নেই, কলম কাঁদে

নিজস্ব প্রতিনিধি গ: গাজীপুরের ব্যস্ত চান্দনা চৌরাস্তা। ৭ আগস্ট সন্ধ্যায় এক ভয়াল দৃশ্যের সাক্ষী হলো পুরো জাতি। সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও জবাই করে হত্যা করা হয়।সেই একটিমাত্র দৃশ্য থামিয়ে দিল একটি জীবন, স্তব্ধ করে দিল হাজারো কণ্ঠ, আর গভীর শোক ও প্রতিবাদের আগুনে জ্বলে উঠল পুরো সাংবাদিক সমাজ।সাহসী অনুসন্ধানী রিপোর্টের জন্য পরিচিত তুহিন ছিলেন দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার। তার নির্মম মৃত্যু যেন স্বাধীন সাংবাদিকতার ওপর নৃশংস ছুরি চালানো।হত্যাকাণ্ডের পর থেকে সারাদেশজুড়ে সাংবাদিকদের প্রতিবাদ, কান্না আর ক্ষোভে আকাশ ভারী হয়ে উঠেছে।গাজীপুর প্রেসক্লাবে ২০ আগস্ট এক আবেগঘন সংবাদ সম্মেলনে তুহিনের স্ত্রী ফরিদা বেগম মুক্তা কেঁদে বলেন, আমার সন্তানেরা এখনও বাবার জন্য অপেক্ষা করে।আমি চাই না আর কোনো সাংবাদিকের স্ত্রী এইভাবে অকালে বিধবা হোক।তিনি আরও বলেন, সাহসী রিপোর্টের কারণেই হত্যার কিছু রহস্য উদঘাটিত হচ্ছে। পরিবারের পাশে থাকার জন্য তিনি সাংবাদিক সমাজের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সংবাদ সম্মেলনে মুক্তা সাত দফা দাবি উত্থাপন করেন—অতি দ্রুত চার্জশিট প্রদান, মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর, আসামিদের জামিন না দেওয়া, পরিবারের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাংবাদিকদের জন্য আলাদা সুরক্ষা আইন প্রণয়ন।সাংবাদিক শারমিন সুলতানা মিতু ক্ষোভ প্রকাশ করে বলেন, পুলিশের ধীরগতির তদন্ত দেখে মনে হচ্ছে সাংবাদিকদের অনশনে বসতে হবে।সাংবাদিক ইব্রাহিম খলিল বলেন, যেখানে একজন অনুসন্ধানী সাংবাদিক নিরাপদ নয়, সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কল্পনাই করা যায় না।তুহিন হত্যার পরপরই দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ড. নাজমুল করিম খান। তিনি বলেন, চাঁদাবাজ, মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীদের মুখোশ উন্মোচনের অপরাধেই তুহিন শহীদ হয়েছেন।তাকে তিনি আখ্যা দেন “বীর শহীদ কলম যোদ্ধা” হিসেবে। নিহত সাংবাদিকের পরিবারের হাতে তিনি নগদ অর্থ সহায়তা দেন এবং পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।দৈনিক প্রতিদিনের কাগজ সম্পাদক মোঃ খায়রুল আলম রফিক জানান, ইতোমধ্যে ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে, একজন ১৬৪ ধারায় স্বীকারোক্তি দিয়েছে।মামলার জন্য অ্যাডভোকেট প্রশান্ত চন্দ্র সরকারকে নিয়োগ দেওয়া হয়েছে এবং আইনজীবীরা বিনা পারিশ্রমিকে মামলাটি পরিচালনার অঙ্গীকার করেছেন।তুহিনের বড় ভাই মো. সেলিম কান্নাজড়িত কণ্ঠে বলেন, সে ছিল নির্ভীক অনুসন্ধানী সাংবাদিক। দুর্বৃত্তদের মুখোশ টানতেই হয়তো তাকে জীবন দিতে হলো।তুহিন হত্যাকাণ্ডে কাঁদছে সারাদেশের গণমাধ্যমকর্মীরা।সাংবাদিক সমাজ এখন একটাই প্রশ্ন তুলছে-গাজীপুরে ঘটে যাওয়া এই হত্যাকাণ্ড কি সঠিক বিচার পাবে, নাকি সাগর-রুনি হত্যার মতো চাপা পড়ে যাবে? সহকর্মীর জন্য দূরে কাঁদলেন সম্পাদক খায়রুল আলম রফিক, তার কান্না দেখে আবেগে কাঁদছে পুরো সাংবাদিক সমাজ।সকল সাংবাদিকদের দাবি একটাই— তুহিন হত্যার বিচার চাই, সর্বোচ্চ শাস্তি চাই। তারা বলছেন, “এই কলম থেমে গেছে, কিন্তু বিচার না হওয়া পর্যন্ত হাজারো কলম থামবে না।তুহিনের পরিবারও জানায়, তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা ও স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে সাক্ষাৎ করতে চান।তাদের একমাত্র দাবি— নৃশংস এই হত্যার দ্রুত বিচার ও আসামিদের ফাঁসি।আজ গোটা সাংবাদিক সমাজের স্লোগান একটাই— তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা থামব না।

August 22, 2025
সাংবাদিক তুহিন নেই, কলম কাঁদে

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT