খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চোর সন্দেহে ৩ কিশোরকে মারধর, নিহত ১

নিজশ্ব প্রতিবেদন : চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার কাঞ্চননগর ইউনিয়নে চোর সন্দেহে এক কিশোরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছেন। শুক্রবার ভোরে উপজেলার চেইঙ্গার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।নিহতের নাম মো. রিহান উদ্দিন মাহিন (১৫)। তিনি স্থানীয় সাগর আলী তালুকদার বাড়ির মুহাম্মদ লোকমানের ছেলে।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মাহিনসহ তিন কিশোর ব্রিজ সংলগ্ন এলাকায় অবস্থান করছিল। এ সময় কয়েকজন যুবক তাদের চোর সন্দেহে ধাওয়া করে। প্রাণ বাঁচাতে তারা একটি নির্মাণাধীন ভবনের ছাদে আশ্রয় নিলে হামলাকারীরা জোর করে নিচে নামিয়ে আনেন। এরপর ব্রিজের ওপর বেধড়ক মারধর করলে ঘটনাস্থলেই মারা যান মাহিন। গুরুতর আহত অপর দুই কিশোর মানিক ও রাহাতকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পরপরই ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে নোমান ও আজাদ নামের দুই যুবককে আটক করেছে।

আহতদের পরিবারের দাবি, মানিক ও রাহাত কোনো ধরনের চুরির সঙ্গে জড়িত ছিল না। তারা আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। নিরীহ কিশোরদের ওপর এমন নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তারা।ফটিকছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ বলেন, “কয়েকজন কিশোরকে স্থানীয় কিছু যুবক চোর সন্দেহে ধাওয়া করে। পরে তাদের ধরে মারধর করা হয়। এতে মাহিন নিহত হয়, আরও দুজন আহত হয়। কেন, কী কারণে এ ঘটনা ঘটেছে তা তদন্ত করা হচ্ছে।” আটক দুই যুবক বর্তমানে থানায় রয়েছে বলে জানান তিনি।

August 22, 2025
চোর সন্দেহে ৩ কিশোরকে মারধর, নিহত ১

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT