
নিজস্ব প্রতিনিধি : খুলনায় উৎসবমুখর পরিবেশে জাতীয় দৈনিক আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় নগরীর এক স্থানীয় হোটেলে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুস্তাফিজ গ্রুপের চেয়ারম্যান ও সাবেক ছাত্রনেতা আলহাজ্ব মিজানুর রহমান টিংকু। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, ১৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক কাজী মিজানুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী শাহিন হোসেন, জাতীয় দৈনিক দিগন্তের সম্পাদক শাহবাজ জামান, খুলনার সময়ের খবরের সম্পাদক বাদশা, এবং আজকের বিজনেস বাংলাদেশের খুলনা ব্যুরো প্রধান মামুন রেজা সহ ,বিজয় টিভি খুলনা প্রতিনিধি মোঃ আব্দুর রাজ্জাক, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি শেখ শান্ত ইসলাম, দৈনিক বাংলার খবর এর স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল ইসলাম জাহিদ, দৈনিক প্রবর্তন এর স্টাফ রিপোর্টার মোঃ আনোয়ার হোসেন, দৈনিক জন্মভূমির পত্রিকার খালিশপুর প্রতিনিধি মোঃ রবিউল ইসলাম রবি, অনলাইন মাল্টিমিডিয়া নিউজ পোর্টাল খুলনা টুডে এর প্রতিনিধি আব্দুল্লাহ আল হিসান, দৈনিক প্রবর্তনের মাল্টিমিডিয়া রিপোর্টার এস এম মোহন চৌধুরী অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠান শুরুর প্রথমেই সকল অতিথিদের পরিচয় পর্বের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
