খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

 

নিজস্ব প্রতিবেদক/ /ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু কাতারে বিমান হামলার ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানির কাছে ক্ষমা চেয়েছেন। তিনি প্রতিশ্রুতি দিয়েছেন, ভবিষ্যতে কাতারে আর কোনো হামলা চালানো হবে না।হোয়াইট হাউস জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে ফোনালাপে নেতানিয়াহু কাতারি নিরাপত্তারক্ষীর মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেন এবং কাতারের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অনুতাপ জানান।কাতারের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা রক্ষায় কাতার সবসময় ভূমিকা রাখতে প্রস্তুত।উল্লেখ্য, গত ৯ অক্টোবর দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ছয়জন নিহত হন। নিহতদের মধ্যে একজন কাতারি নিরাপত্তারক্ষীও ছিলেন। তবে হামাসের শীর্ষ নেতা খলিল আল হায়া বা অন্য কোনো জ্যেষ্ঠ নেতা হতাহত হননি।সূত্র: আনাদোলু এজেন্সি

September 30, 2025
হামলার জন্য কাতারের কাছে ক্ষমা চাইলেন নেতানিয়াহু

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT