খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলো বাস, নিহত ৩

নিজস্ব  প্রতিবেদক : ফেনির দাগনভূঞা উপজেলার সিলোনিয়া বাজারে যাত্রীবাহী একটি বাস দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ অক্টোবর) সকাল সাড়ে দশটার দিকে ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।নিহতদের মধ্যে রয়েছেন দক্ষিণ জায়ালস্কর গ্রামের মো. শ্রাবণ (২০), খুশিপুর গ্রামের শামীম আরা বেগম (৫০) এবং এখনো পরিচয় না পাওয়া এক যুবক (৩০)।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ফেনী থেকে নোয়াখালীগামী সুগন্ধা পরিবহনের বাসটি সিলোনিয়া বাজারে পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দেয়। এতে বাসটি উল্টে গেলে ঘটনাস্থলে চিৎকার-চেঁচামেচি শুরু হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।ফেনী জেনারেল হাসপাতালের আরএমও শোয়েব ইমতিয়াজ নিলয় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মহিপাল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন উর রশিদ জানান, পুলিশ ঘটনাস্থলে উদ্ধারকাজ চালাচ্ছে। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

October 2, 2025
বৈদ্যুতিক খুঁটিতে ধাক্কা দিয়ে উল্টে গেলো বাস, নিহত ৩

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT