খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চিলমারীতে “মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচারের জন্য ফ্রি মাইকিং” এর উদ্যোগ

নিজস্ব প্রতিবেদক : কুড়িগ্রামের চিলমারীতে “এই প্রথমবারের মত মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচার করার জন্য ফ্রি মাইকিং” এর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের, গাবেরতল মোড় এলাকার খাইরুজ্জামানের ছোট ছেলে আসাদুল ইসলাম এই ব্যতিক্রম উদ্যোগটি গ্রহণ করেছেন। তারা বলেন, অনেক সময় আমাদের সমাজের কিংবা আমাদের গ্রামের আশেপাশে, অসংখ্য লোক মৃত্যুবরণ করেন। কিন্তু দেখা যায় অনেকে আর্থিক সমস্যার কারণে বা অভাবের তাড়নায়, মৃত্যুর সংবাদটি প্রচার করতে পারেন না। তাদের কথা চিন্তা করেই এই ব্যতিক্রম উদ্যোগ নেওয়া হয়েছে। এ বিষয়ে মানবিক উদ্যোগকারী আসাদুল ইসলাম বলেন বলেন, অনেক সময় দেখা যায়। কোন ব্যক্তি মৃত্যু বরণ করলে, টাকা-পয়সা না থাকার কারণে তার মৃত্যুর সংবাদটি মাইকিং করা হয় না। সমাজের অসহায় ও সাধারণ মানুষের জন্যই এ কার্যক্রম শুরু করা হয়েছে, যাতে শোকের সময়ে আর্থিক সংকটের কারণে কেউ বিব্রত না হন। এখন থেকে কেউ মৃত্যুবরণ করলে, তার পরিবারের লোক-আত্মীয়-স্বজন কারও কাছে কোন টাকা-পয়সা ছাড়াই” আমার নিজস্ব উদ্যোগে “নিজস্ব মাইক, ব্যাটারি, ভ্যান/রিকশা”—যার মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে মাইকিং করা হবে বলে জানান। তার সাথে যোগাযোগ করার জন্য ঠিকানা, (আসাদুল ইসলাম, মোবা- ০১৯৯৫-৭৯৩০৮৮/০১৮৭০-১৫০৭১২, গাবেরতল মোড়, চিলমারী, কুড়িগ্রাম)।

October 2, 2025
চিলমারীতে “মৃত্যু ব্যক্তির সংবাদ প্রচারের জন্য ফ্রি মাইকিং” এর উদ্যোগ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT