খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

আফগানিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক : আফগানিস্তানের বিপক্ষে সহজ ম্যাচটিই শেষ পর্যন্ত কঠিন করে জিতল বাংলাদেশ। ১৫২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে দুর্দান্ত উদ্বোধনী জুটি গড়েন পারভেজ ইমন ও তানজিদ তামিম। দু’জনে মিলে ১১.৩ ওভারে তুলেছিলেন ১০৯ রান। ইমন করেন ৩৭ বলে ৫৪, তামিম ৩৭ বলে ৫১ রান।কিন্তু এরপরই ভুতুড়ে ধস নামে ইনিংসে। মাত্র ৯ রানের মধ্যে ৬ উইকেট হারায় বাংলাদেশ। রশিদ খান একাই নিয়েছেন ৪ উইকেট, ফিরিয়ে দেন সাইফ হাসান (০), তানজিদ তামিম (৫১), জাকের আলি (৬) ও শামিম (০)। সাকিবও রান না করেই আউট হন।এক পর্যায়ে শেষ ২৪ বলে প্রয়োজন হয় ৩৪ রান। তবে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেন দায়িত্ব নিয়ে দলকে জয় এনে দেন। ১৯তম ওভারে আজমতুল্লাহ ওমরজাইয়ের বিপক্ষে সোহান দুই ছক্কা ও এক চার মেরে ম্যাচের সমীকরণ সহজ করে দেন। সোহান ১৩ বলে ২৩* এবং রিশাদ ৯ বলে ১৪* রান করেন। ৮ বল বাকি থাকতেই ৪ উইকেটে জয় নিশ্চিত করে বাংলাদেশ।এর আগে ব্যাট করতে নেমে আফগানিস্তান ৯ উইকেটে তোলে ১৫১ রান। রাহমানুল্লাহ গুরবাজ ৩১ বলে ৪০ ও মোহাম্মদ নাবি ২৫ বলে ৩৮ রান করেন। বাংলাদেশের হয়ে তানজিম সাকিব ও রিশাদ নেন ২টি করে উইকেট।

October 3, 2025
আফগানিস্তানের বিপক্ষে জয় পেল বাংলাদেশ

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT