খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

সবচেয়ে শক্তিশালী মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া

নিজস্ব প্রতিনিধি  সাদিয়া আক্তার :এযাবৎকালের সবচেয়ে শক্তিশালী মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া। ছবি : সংগৃহীতউত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন দেশের সর্বশেষ আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) প্রদর্শন করে এক জাঁকজমকপূর্ণ সামরিক প্যারেডে নেতৃত্ব দিয়েছেন। শুক্রবার রাতে রাজধানী পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত এই প্যারেডটি আয়োজন করা হয় দেশটির শাসক দল ওয়ার্কার্স পার্টি অব কোরিয়ার প্রতিষ্ঠার ৮০তম বার্ষিকী উপলক্ষে।রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ জানিয়েছে, প্যারেডে প্রদর্শিত হয় উত্তর কোরিয়ার সবচেয়ে উন্নত ও শক্তিশালী ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০, যা দেশটির ‘সবচেয়ে শক্তিশালী পারমাণবিক কৌশলগত অস্ত্র ব্যবস্থা’ হিসেবে বর্ণনা করা হয়েছে।এই বিশাল আয়োজনের সাক্ষী ছিলেন একাধিক আন্তর্জাতিক অতিথি। চীনের প্রধানমন্ত্রী লি চিয়াং, রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এবং ভিয়েতনামের কমিউনিস্ট পার্টির প্রধান তো ল্যামসহ বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা প্যারেডে উপস্থিত ছিলেন।যুক্তরাষ্ট্রে আঘাত হানার সক্ষমতা আছে এই মিসাইলের।হোয়াসং সিরিজের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রগুলো তাত্ত্বিকভাবে যুক্তরাষ্ট্রের যে কোনো স্থানে হামলার সক্ষমতা রাখে বলে দাবি করে পিয়ংইয়ং। তবে বিশেষজ্ঞদের মতে, এর নির্দেশনাগত নির্ভুলতা এবং ওয়ারহেড বা পারমাণবিক মাথা পুনঃপ্রবেশকালে বায়ুমণ্ডলীয় ঘর্ষণ সহ্য করতে পারবে কিনা, সে বিষয়ে এখনো যথেষ্ট অনিশ্চয়তা রয়েছে।যুক্তরাষ্ট্রভিত্তিক থিঙ্ক ট্যাংক কার্নেগি এনডাওমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিস-এর বিশ্লেষক অঙ্কিত পাণ্ডা বলেন, ‘হোয়াসং-২০ উত্তর কোরিয়ার দীর্ঘপাল্লার পারমাণবিক অস্ত্র প্রযুক্তির এখন পর্যন্ত শীর্ষ পর্যায়। এই বছর শেষ হওয়ার আগেই আমরা এর পরীক্ষামূলক উৎক্ষেপণ দেখতে পারি।’তিনি আরও বলেন, এই ক্ষেপণাস্ত্রটি সম্ভবত একাধিক ওয়ারহেড বহনের জন্য তৈরি। একাধিক ওয়ারহেড বহনের ফলে যুক্তরাষ্ট্রের বিদ্যমান ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আরও চাপে পড়বে এবং কিম জং উনের দৃষ্টিতে এটি ওয়াশিংটনের বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ তৈরি করবে।সেনাদের প্রতি কিমের বার্তা।প্যারেডে দেওয়া ভাষণে কিম জং উন বিদেশে অবস্থানরত উত্তর কোরীয় সেনাদের উদ্দেশে উষ্ণ উৎসাহ প্রকাশ করেন। বিশেষ করে রাশিয়ার ইউক্রেন যুদ্ধক্ষেত্রে লড়াইরত উত্তর কোরীয় সেনাদের সাহসিকতার প্রশংসা করেন তিনি। কিম বলেন, এই সেনারা শুধু জাতীয় প্রতিরক্ষার অংশ নন, বরং ‘সমাজতান্ত্রিক নির্মাণের অগ্রভাগেও’ অবস্থান করছেন।তার ভাষায়, আমাদের সেনাবাহিনীকে এমন এক অজেয় বাহিনীতে পরিণত হতে হবে, যা সব ধরনের হুমকি ধ্বংস করতে সক্ষম।রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা।শুক্রবার কিম জং উন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট ও বর্তমান নিরাপত্তা পরিষদের উপপ্রধান দিমিত্রি মেদভেদেভের সঙ্গেও সাক্ষাৎ করেন। মেদভেদেভ বলেন, ইউক্রেন যুদ্ধক্ষেত্রে উত্তর কোরীয় সেনাদের উপস্থিতি দুই দেশের পারস্পরিক আস্থার প্রতীক। কিম জং উন এ সময় রাশিয়ার সঙ্গে সহযোগিতা আরও জোরদার করার ইচ্ছা প্রকাশ করেন এবং দুই দেশের পারস্পরিক স্বার্থে ‘বহুমুখী বিনিময় ও সহযোগিতা’ অব্যাহত রাখার আহ্বান জানান।বিশ্লেষকদের মতে, কিমের এই বার্তা ও সামরিক প্রদর্শন স্পষ্ট করে দিচ্ছে— উত্তর কোরিয়া ক্রমেই রাশিয়া ও চীনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করছে, একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা বিশ্বের সঙ্গে উত্তেজনাও আরও বাড়াচ্ছে।সূত্র : আল জাজিরা

October 11, 2025
সবচেয়ে শক্তিশালী মিসাইল উন্মোচন করেছে উত্তর কোরিয়া

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT