খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাকসু নির্বাচন : ভূমিধস জয়ের পথে শিবির

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির-সমর্থিত ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’ ভূমিধস জয়ের পথে রয়েছে। ঘোষিত ১৭টি হলের মধ্যে ১২টির ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, শিবির-সমর্থিত প্রার্থীরা প্রায় তিনগুণ ভোটে এগিয়ে আছেন প্রতিদ্বন্দ্বী প্যানেলের চেয়ে।শুক্রবার ভোরে বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ড. এফ নজরুল ইসলাম।ফলাফলে দেখা যায়, ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৭ হাজার ৫২৫ ভোট, যেখানে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত ‘ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম’ প্যানেলের শেখ নূর উদ্দীন আবীর পেয়েছেন ২ হাজার ২২৩ ভোট। তিনগুণেরও বেশি ব্যবধানের এই ফলাফল রাকসুর ইতিহাসে বিরল দৃষ্টান্ত হিসেবে দেখা হচ্ছে।জেনারেল সেক্রেটারি (জিএস) পদে ‘আধিপত্যবিরোধী ঐক্য’ প্যানেলের সালাহউদ্দিন আম্মার এগিয়ে আছেন ৭ হাজার ৪৮৭ ভোট পেয়ে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ‘সম্মিলিত শিক্ষার্থী জোট’-এর ফাহিম রেজা পেয়েছেন ৩ হাজার ৯৯১ ভোট।অন্যদিকে সহকারী সাধারণ সম্পাদক (এজিএস) পদে শিবির-সমর্থিত সালমান সাব্বির পেয়েছেন ৪ হাজার ৫৭২ ভোট, এবং তার প্রতিদ্বন্দ্বী ছাত্রদল-সমর্থিত জাহিন বিশ্বাস এষা পেয়েছেন ৩ হাজার ৫২১ ভোট।ফলাফল অনুযায়ী, ঘোষিত ১২টি কেন্দ্রে শিবির-সমর্থিত প্রার্থীরা ধারাবাহিকভাবে এগিয়ে থাকায় ক্যাম্পাসজুড়ে শিবিরপন্থি শিক্ষার্থীদের মধ্যে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।নির্বাচনে মোট ১৭টি হলে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা পুরো সময়জুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখে। প্রায় এক হাজার বুথে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

October 17, 2025
রাকসু নির্বাচন : ভূমিধস জয়ের পথে শিবির

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT