খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দেওয়াসহ তিন দফা দাবিতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অবস্থান নিয়েছেন জুলাই যোদ্ধারা। দাবি না মানলে গেট না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা।শুক্রবার (১৭ অক্টোবর) দুপুর পৌনে ১২টা থেকে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার ১২ নম্বর গেটের সামনে তারা অবস্থান নেন। এর আগে তারা সংসদে প্রবেশের চেষ্টা করলে বাধা দেওয়া হয়।আহত জুলাই যোদ্ধা জিহাদ হাসান বলেন, ‘সনদের ৫ ধারায় জুলাই গণঅভ্যুত্থানের সব হত্যাকাণ্ডের কথা বলা হয়েছে, কিন্তু সব হত্যাকাণ্ড বলতে কী বোঝানো হয়েছে, তা পরিষ্কার নয়। শহীদ পরিবারের সহায়তা ও নিরাপত্তা দিতে হলে আহতদেরও সেখানে অন্তর্ভুক্ত করতে হবে।’তিনি আরও বলেন, ‘আমরা কমিশনকে বিষয়টি জানিয়েছি, কিন্তু তারা পরিবর্তন সম্ভব নয় বলেছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বিষয়টি সরকারের কাছে তোলার আশ্বাস দিয়েছেন।’জিহাদ হাসান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমাদের এত জোরাজুরি করে অনুষ্ঠানস্থলে ঢুকতে হবে কেন? আমাদের আমন্ত্রণ করা উচিত ছিল না? ড. ইউনূস কি আমাদের রক্তের ওপর দাঁড়িয়ে নেই? তিনি চাইলে ১৫-২০ হাজার চেয়ার দিতে পারতেন।’ওয়ারিয়র্স অব জুলাই নামে সংগঠনটি তিন দফা দাবি জানিয়েছে—১. জুলাই অভ্যুত্থানে আহত ছাত্র-জনতাকে রাষ্ট্রীয় স্বীকৃতি ও জুলাই আহত বীর হিসেবে স্বীকৃতি দিতে হবে।২. আহতদের জন্য আইনগত সুরক্ষা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে।৩. এসব দাবি জুলাই জাতীয় সনদ-২০২৫ এ অন্তর্ভুক্ত করে দ্রুত বাস্তবায়ন করতে হবে।এদিকে উদ্ভুত পরিস্থিতিতে সংসদ ভবনের বাইরে পুলিশ, র‍্যাব ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে।

October 17, 2025
৩ দাবি না মানলে সংসদের দক্ষিণ প্লাজা ছাড়বেন না জুলাই যোদ্ধারা

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT