খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি’

নিজস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার :ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা পোশাক শিল্পের জন্য বড় ধরনের ক্ষতি বলে জানিয়েছেন বিজিএমইএ সিনিয়র সহ-সভাপতি এনামুল হক খান বাবলু।রোববার দুপুরে বিমানবন্দরের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ৮ নম্বর গেটের সামনে সাংবাদিকদের তিনি বলেন, কার্গো ভিলেজে আগুন অত্যন্ত দুর্ভাগ্যজনক। এ ঘটনায় বিজিএমইএ গভীরভাবে উদ্বিগ্ন। এই অগ্নিকাণ্ড দেশের রপ্তানি বাণিজ্য, বিশেষ করে পোশাক শিল্পকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।তিনি জানান, সাধারণত হাই-ভ্যালুড পণ্য ও জরুরি শিপমেন্টের ক্ষেত্রে আকাশপথে জাহাজীকরণ করা হয়। আগুনে এসব মূল্যবান পণ্য, রপ্তানির জন্য প্রস্তুত পোশাক, কাঁচামাল ও গুরুত্বপূর্ণ স্যাম্পল পণ্য পুড়ে গেছে। এই স্যাম্পলগুলো নতুন ব্যবসার সুযোগ তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।ক্ষতির পরিমাণ সম্পর্কে এনামুল হক বলেন, ক্ষয়ক্ষতি নিরূপণের জন্য তথ্য সংগ্রহ চলছে। সদস্যদের নির্ধারিত ফরমে ক্ষতিগ্রস্ত পণ্যের তালিকা দিতে বলা হয়েছে এবং একটি অনলাইন ডাটা কালেকশন পোর্টালও খোলা হয়েছে।তিনি আরও জানান, প্রতিদিন প্রায় ২০০ থেকে ২৫০টি কারখানার পণ্য আকাশপথে রপ্তানি হয়। সে হিসাবে ক্ষতির পরিমাণ ব্যাপক। বিজিএমইএ শিগগিরই বিমানবন্দর কর্তৃপক্ষ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, কাস্টমসসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় সভা করবে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তার দাবি জানিয়ে তিনি বলেন, এই বিপুল ক্ষতি মোকাবিলায় সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা প্রয়োজন। পাশাপাশি পোশাক শিল্পের স্বাভাবিক কার্যক্রম বজায় রাখতে দ্রুত নতুন শিপমেন্টের ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।

October 19, 2025
কার্গো ভিলেজে আগুন পোশাক শিল্পের জন্য বড় ক্ষতি’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT