খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

মামলায় সাবেক এমপি হাবিবসহ সকল আসামির খালাস হওয়ার তালায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল।

মোঃ আকবর হোসেন, প্রতিনিধি (তালা) :২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায় দায়ের করা অস্ত্র আইন ও বিশেষ ক্ষমতা আইনের মামলায়, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক ও সাতক্ষীরা–১ (তালা–কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবসহ ৪৪ আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট।বুধবার (২২ অক্টোবর) বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলাম ও বিচারপতি মুবিনা আসাফের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিদের পক্ষে আইনজীবী হিসেবে ছিলেন এ্যাডঃ আমিনুল ইসলাম, আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মজিবুর রহমান। এর আগে, একই ঘটনায় দায়ের করা আরেকটি মামলায় হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছরের সাজার আদেশ থেকে খালাস দিয়েছিলেন হাইকোর্টের আরেকটি বেঞ্চ। ওই রায় দেন বিচারপতি মোহাম্মদ আলী ও বিচারপতি শেখ তাহসিন আলী।মামলার নথি অনুযায়ী, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনা সাতক্ষীরার কলারোয়ার চন্দনপুর ইউনিয়নের হিজলদি গ্রামের এক মুক্তিযোদ্ধার ধর্ষিত স্ত্রীকে সাতক্ষীরা সদর হাসপাতালে দেখতে যান। পরবর্তীতে যশোরে ফেরার পথে কলারোয়া উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে তার গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় শেখ হাসিনার গাড়িবহর লক্ষ্য করে গুলি ছোড়া, বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। পরে হত্যাচেষ্টা, বিস্ফোরক দ্রব্য এবং অস্ত্র আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়।হাইকোর্টের এ রায়ের পর বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যায় সাতক্ষীরার তালা উপজেলার বিএনপি, যুবদল ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা  আনন্দন মিছিল বের করে ৷ মিছিলটি উপজেলার বিভিন্ন গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে এবং স্লোগানে স্লোগানে চারিদিকে মুখরিত করে তোলে ৷ তালা উপজেলা যুবদলের আহবায়ক মির্জা আতিয়ার রহমান ও যুগ্ম আহবায়ক  সাইদুর রহমান সাঈদ এর নেতৃত্বে বিএনপির সাবেক তালা উপজেলা সভাপতি মৃণাল কান্তি রায়,  সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলামসহ কয়েকশ নেতা কর্মী আনন্দ মিছিলে অংশগ্রহন করেন

October 22, 2025
মামলায় সাবেক এমপি হাবিবসহ সকল আসামির খালাস হওয়ার তালায় মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিল।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT