খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে ১৬০ ফুট রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

নাটোরের বাগাতিপাড়ায় বহু প্রত্যাশিত কাবিখা প্রকল্পের অধীনে ১৬০ ফুট রাস্তার এইচ-বিবি করণ ও সংস্কার কাজের উদ্বোধন হয়েছে। শনিবার সকালে গৌরীপুর এলাকায় ফিতা কেটে কাজের আনুষ্ঠানিক সূচনা করেন ৩ নং বাগাতিপাড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন।বাগাতিপাড়া সদর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড খোলিলের বাড়ি থেকে মজিবরের বাড়ি পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে ছিল। বর্ষায় কাদায় অচল, শুকনায় ধুলায় ভরাএ পথ দিয়ে চলাচলে ছিল স্থানীয়দের নিত্য ভোগান্তি। বিভিন্ন সময়ে আশ্বাস এলেও পুনর্গঠন কার্যক্রম বাস্তবে রূপ নেয়নি।অবশেষে কাবিখা গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় কাজ শুরু হওয়ায় স্বস্তি ফিরে এসেছে এলাকাবাসীর মুখে। তারা বলেন, “এ রাস্তা ঠিক হলে স্কুলে যাওয়া, বাজারে যাওয়া—সবকিছুই সহজ হবে। দীর্ঘদিন পর মনে হচ্ছে আমাদের কথাগুলো কেউ শুনেছে।”উদ্বোধনী অনুষ্ঠানে প্যানেল চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, “গৌরীপুরবাসীর অপেক্ষার শেষ হোকএটাই চেয়েছি। প্রতিশ্রুতির জায়গায় কাজকে দাঁড় করাতেই এ উদ্যোগ।”তিনি আরও জানান, এলাকার যোগাযোগব্যবস্থা উন্নত করার পাশাপাশি কৃষিপণ্য পরিবহনেও সুবিধা বাড়বে।এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান, ৯ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি তোফাজ্জল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।স্থানীয়দের আশাসংস্কার কাজ শেষ হলে শুধু চলাচলই নয়, গ্রামীণ জীবনের সার্বিক সুবিধা এক ধাপ এগিয়ে যাবে।

November 16, 2025
বাগাতিপাড়ায় কাবিখা প্রকল্পে ১৬০ ফুট রাস্তা সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT