খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

পাইকগাছায় ঘুষ গ্রহণ করে কাজ না করায় সহকারী কমিশনার ভূমি সহ ৫ জনের বিরুদ্ধে আদালতে মামলা। 

[ccfic]
[cox_photocard_button]

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিনিধি

পাইকগাছা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপজেলা সহকারী কমিশনার ভূমি সহ উক্ত অফিসের ৫ জনের বিরুদ্ধে ঘুষ নিয়ে কাজ না করার অভিযোগে এই মামলা হয়েছে।  গতকাল রবিবার উপজেলার প্রতাপকাটী গ্রামের শওকত শেখ এর পুত্র নজরুল ইসলাম শেখ বাদী হয়ে মামলাটি করেছেন। তিনি মামলায় উল্লেখ করেন যে উপজেলার প্রতাপকাটী মৌজার ৫৫৪/৭৪-৭৫ নং ভিপি লীজ কেসের ইজারা নবায়নের নামে সহকারী কমিশনার ভূমি মো: ইফতেখারুল ইসলাম শামীমের নাম করে এই টাকা নেওয়া হয়েছে।  ভুমি অফিসের সাটিফিকেট সহকারী অমত্য বিশ্বাস, সার্ভেয়ার কাওছার আলী, নাজির মো: জিহাদ উল্ল্যাহ ও কপিলমুনি ইউনিয়ন ভূমি কর্মকর্তা কামাল হোসেনকে আসামী করা হয়েছে। আসামীরা বিকাশের মাধ্যমে ও নগত ৪, লক্ষ ২০ হাজার টাকা ঘুষ গ্রহণ করেছেন। যাহার অডিও রেকর্ড,  ফোন কল লিস্ট সহ অন্যান্য প্রমাণ বাদীর কাছে আছে।  তবে আসামীরা টাকা নিয়ে বাদী নজরুল কে ইজারা না দিয়ে তার প্রতিপক্ষ কে অবৈধ ভাবে ইজারা দিয়েছেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় ঐ টাকা ফেরত দিতে চান।  কিন্তু পরে দেন নাই। আসামীরা টাকা না দিয়ে বাদীকে নানাবিধ ভয়ভীতি প্রদর্শন করেন। তাই তিনি নিরুপায় হয়ে এই মামলা করেন। মামলার আইনজীবী এ্যাড এফ,এম,এ রাজ্জাক এ প্রতিনিধি কে জানান যে বাদী নজরুল আসামীদের বিরুদ্ধে মামলা করার অনুৃমতি বা টাকা ফেরত পেতে উর্ধতন কতৃপক্ষের কাছে আবেদন করেন। আবেদনের ২ মাস অতিবাহিত হলেও কোন ফল না পেয়ে আদালতে এই মামলা করেছেন। মামলা দাখিলের পর বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে দেখে শুনে পরে আদেশ দেবেন মর্মে জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT