খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাষ ছাড়াই রসুনের জনপ্রিয়তা বাড়ছে বরেন্দ্র অঞ্চলে

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

বিনা চাষে রসুন চাষ এখন কৃষকের কাছে নতুন মডেল হয়ে উঠেছে। রাজশাহী অঞ্চলের নাটোর সিরাজগঞ্জ পাবনা জেলার বিল কেন্দ্রিক এলাকাগুলো এ পদ্ধতিতে রসুন চাষ করে বেশ সফল হয়ে আসছে কৃষক।বিনা চাষে তাদের পদ্ধতি ব্যবহার করে ও তাদের সফলতা দেখে রাজশাহী জেলা ও বরেন্দ্র অঞ্চলে কৃষকরা কয়েক বছর থেকে রসুন চাষ শুরু করেছে। এতে তারা সফলও হচ্ছেন।কৃষকরা জানান, আমন ধান কাটা পরে শুধু ক্ষেতে সেচ দিয়ে মাটি নরম করতে হয়। এর পর রসুনের কোয়া পুঁতে দিয়ে তা খড় দিয়ে ঢেকে দিতে হয়। তাতে রসুন গাছ বেড়ে উঠে। কোন প্রকার আগাছা হয় না। কীটনাশক খরচও কম লাগে। শ্রমিক খরচ নাই বললেই চলে।বিনা চাষে রসুন চাষে খরচ কম ও লাভ বেশি হওয়াই দিনে দিনে বরেন্দ্র অঞ্চলের কৃষকরা রসুন চাষে ঝুঁকছেন। এ পদ্ধতিতে রাজশাহীর জেলায় সবচেয়ে বেশি রসুন চাষ হয় চারঘাট বাঘা পুঠিয়া ও দুর্গাপুর উপজেলায়।এখন বরেন্দ্রের তানোর ও গোদাগাড়ী উপজেলার কৃষকরা এ পদ্ধতি ব্যবহার শুরু করেছেন। বেশ জনপ্রিয়তা পাচ্ছে বরেন্দ্রে।কৃষক মিঠু জানান, গত দুই বছর আগে অন্য একজনের দেখে বিনা চাষে মাত্র পাঁচ শতক জমিতে রসুন চাষ করেছিলেন। এতে বেশ বড় সাইজ রসুন হয়েছিল ফলনও ভালো হয়েছিল। তা দেখে এবার একই পদ্ধতিতে দুই বিঘা জমি রসুন চাষ করেছেন তিনি।একই উপজেলার গৌরাঙ্গাপুর গ্রামে কৃষক মাসুদ রানা বলেন তিনি ও দুই বছর আগ থেকে এ বিনা চাষে রসুন চাষ করে সফল হয়েছে। তার এ পদ্ধতি দেখে গ্রামে বিনা চাষে কম পক্ষে ১৫ জন কৃষক চলতি বছর রসুন চাষ করছেন।রাজশাহীর জেলা কৃষি সম্প্রসারণের তথ্য মতে জেলা এবার বিনা চাষে রসুন চাষ হচ্ছে প্রায় ২৭ হাজার হেক্টর জমিতে। এছাড়া রাজশাহীঞ্চলে নাটোরসহ অন্য বিল কেন্দ্রিক জেলা বিনা চাষে প্রায় কয়েক লাখ হেক্টর জমিতে রসুন চাষ হয়ে থাকে।রাজশাহী জেলা কৃষি সম্প্রসারণ উপ-পরিচালক নাসির উদ্দিন বলেন, বিনা চাষে রসুর চাষ পদ্ধতি জেলার কৃষকের কাছে বেশ জনপ্রিয়তা পাচ্ছে। কারণ খরচ কম, কীটনাশক কম লাগে, সার শুরুতে একবার ব্যবহার করলেই রসুন পাই। এ বছর জেলায় রসুন চাষ বৃদ্ধি পেয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT