খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

রাজশাহীতে জেলা পুলিশের হাতে উদ্ধারকৃত ৬০ মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

রাজশাহীতে বিভিন্ন সময় হারিয়ে যাওয়া মোট ৬০টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে জেলা পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল ১১টা ১৫ মিনিটে পুলিশ সুপার কার্যালয়ের কনফারেন্সরুমে এসব মোবাইল ফোন তুলে দেন রাজশাহীর পুলিশ সুপার ফারজানা ইসলাম। অনুষ্ঠানে জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।রাজশাহীর আটটি থানায় ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি করেন ভুক্তভোগীরা। এরপর পুলিশ সুপার কার্যালয়ের সাইবার ক্রাইম সেল প্রযুক্তির সহায়তায় অনুসন্ধান চালিয়ে ৬০টি মোবাইল উদ্ধার করে। উদ্ধারকৃত মোবাইলগুলোর মধ্যে ছিল ভিভো ১৩টি, স্যামসাং ৫টি, শাওমি ১০টি, রিয়েলমি ১০টি, ইনফিনিক্স ২টি, আইটেল ২টি, টেকনো ৪টি, ওপ্পো ৬টি, ওয়ালটন ১টি, সিম্ফনি ১টি, জি-ডি-এল ১টি, মটোরোলা ১টি, নাথিং ১টি এবং গুগল পিক্সেল ১টি। এছাড়া বিকাশের মাধ্যমে হারানো ১১ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফেরত দেওয়া হয়।পুলিশ সুপার ফারজানা ইসলাম বলেন, মানুষের হারানো সম্পদ ফেরত দিতে পারা সবসময়ই পুলিশের জন্য আনন্দের। এই সাফল্য ভবিষ্যতে আরো বড় পরিসরে অব্যাহত থাকবে বলে আশা প্রকাশ করেন তিনি। হারানো ফোন ফিরে পেয়ে মালিকরা সন্তোষ প্রকাশ করেন।তারা বলেন, রাজশাহী জেলা পুলিশের এ উদ্যোগ জনসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে। ভবিষ্যতেও পুলিশ জনগণের পাশে থেকে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করবে বলে তাদের বিশ্বাস। তারা জেলা পুলিশের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

November 27, 2025
রাজশাহীতে জেলা পুলিশের হাতে উদ্ধারকৃত ৬০ মোবাইল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT