খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

সোহেল রানা,স্টাফ রিপোর্টার :

চাঁপাইনবাবগঞ্জে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫, সিপিসি-১ এর পৃথক দুইটি অভিযানে গাঁজা ও ইয়াবাসহ চারজন মাদক কারবারীকে গ্রেফতার করা হয়েছে।  নভেম্তের রাতে বিভিন্ন সময়ে সদর উপজেলার মহারাজপুর ইউনিয়ন ও ভাগ্যবানপুর এলাকায় এসব অভিযান পরিচালিত হয়। এসময় মোট ৬৭০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবা উদ্ধার করা হয়। র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় র‍্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই মাদকবিরোধী অভিযানকে অগ্রাধিকার দিয়ে আসছে। এর অংশ হিসেবে বৃহস্পতিবার রাত ৮টা ৩০ মিনিটে মহারাজপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুবাগান এলাকায় জনৈক আকবর আলীর বাড়ির পূর্ব পাশে পরিত্যক্ত জমিতে অভিযান চালানো হয়। এসময় মাদক কারবারী মোঃ শাহিন (৩৮) এবং কবির (২৭) দুজনকে ৩৮০ গ্রাম গাঁজা ও ৫৬ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। পরে রাত ১০টা ৩০ মিনিটে আরেকটি অভিযান পরিচালিত হয় সদর উপজেলার ভাগ্যবানপুর গাইনপাড়া ঈদগাহ মাঠসংলগ্ন আমবাগানে। সেখানে লুকিয়ে মাদক বেচাকেনার প্রস্তুতি নেওয়ার সময় মোঃ মমিন আলী (৪২) ও মোঃ আবু হায়াত (৬২) কে ২৯০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে র‍্যাব-৫ এর অপর একটি দল। গ্রেফতারকৃত চারজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে র‍্যাব-৫ জানিয়েছে। র‍্যাব আরও জানায়, নিরবচ্ছিন্ন মাদকবিরোধী অভিযানের মাধ্যমে চাঁপাইনবাবগঞ্জ সহ রাজশাহী অঞ্চলে মাদক চক্রের বিস্তার রোধে কাজ অব্যাহত থাকবে।

November 28, 2025
চাঁপাইনবাবগঞ্জে পৃথক অভিযানে গাঁজা ও ইয়াবাসহ ৪ মাদক কারবারী গ্রেফতার

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT