খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

কেশবপুরে ভাইপোর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন

পরেশ দেবনাথ,বিশেষ প্রতিনিধি :

যশোরের কেশবপুরে ভাইপো ওহেদুজ্জামানের বিরুদ্ধে নানারকম অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন তার চাচা আবু বক্কার সিদ্দিক। সোমবার (০১ ডিসেম্বর- ২৫) বিকেলে কেশবপুর প্রেসক্লাব মিলনায়তনে তিনি ওই সংবাদ সম্মেলন করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে পৌরসভার ভোগতী নরেন্দ্রপুর এলাকার আবু বক্কার সিদ্দিক বলেন, গত ২৫ অক্টোবর তার দখলীয় পাঁচ শতক জমি জবরদখল করে নেয় ভাইপো ওহেদুজ্জামান। ওইদিন জমিতে থাকা ছোটবড় গাছপালাও কেটে নিয়ে যায়। এতে তিনি মোটা অঙ্কের ক্ষতির সম্মুখীন হয়েছেন। ঘটনা উল্লেখ করে ২৬ অক্টোবর সহকারী পুলিশ সুপার মনিরামপুর সার্কেল বরাবর লিখিত অভিযোগ করেন। এরপর থেকে ওহেদুজ্জামান তাকে ও তার পরিবারের সদস্যদের নানাভাবে ক্ষতির চেষ্টা করে যাচ্ছে। এতে তিনি ভীতসন্ত্রস্ত অবস্থায় রয়েছেন।
সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, ওহেদুজ্জামান পেশায় একজন ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক। ওই পেশার আড়ালে ওহেদুজ্জামান বিভিন্ন রকম অপর্কমের সাথে জড়িত। সম্প্রতি সে বেপরোয়া হয়ে উঠেছে। এমতাবস্থায় তিনি যাতে ওহেদুজ্জামানের এহেন কর্মকান্ড থেকে রক্ষা পান এবং সুষ্ঠুভাবে বসবাস করতে পারেন তার সুব্যবস্থা গ্রহণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

December 1, 2025
কেশবপুরে ভাইপোর বিরুদ্ধে চাচার সংবাদ সম্মেলন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT