খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

শুভ-ঐশীর অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল

[ccfic]
[cox_photocard_button]

খুলনার সময়ের খবর ডেস্ক:

সম্প্রতি ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভর সঙ্গে নায়িকা জান্নাতুল ফেরদৌস ঐশীর একটি ছবিকে কেন্দ্র করে তাঁদের প্রেমের গুঞ্জন উঠেছিল। প্রেমের উত্তাপ দীর্ঘ হওয়ার আগেই জানা যায় সেই ছবির রহস্য। এবার তারকা জুটির একটি অন্তরঙ্গ ভিডিও প্রকাশ্যে এসেছে। যা নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।

ভাইরাল ভিডিওতে দেখা যায়, নদীর পাশে কাশবনের মাঝখানে ঐশীর ঠোঁটে ঠোঁট ডুবিয়ে চুমু খাচ্ছেন আরিফিন শুভ। ছড়িয়ে পড়া ভিডিওটি মূলত শুভ-ঐশীর বহুল প্রতীক্ষিত ‘নূর’ সিনেমার একটি গানের অংশ। এখনো সিনেমাটির কোনো গান উন্মুক্ত হয়নি। এর মধ্যেই কেউ একজন গানের একটি ভিডিওর ক্লিপস সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেন। এর পর থেকেই ঘনিষ্ট এই দৃশ্য নিয়ে আলোচনা শুরু।

রায়হান রাফী ২০২২ সালে ‘নূর’ সিনেমার শুটিং শেষ করেছিলেন। সে সময় সেন্সর বোর্ডে জমা পড়ে সিনেমাটি। প্রথম দফায় ছাড়পত্র না পেলেও দ্বিতীয় দফায় মুক্তির ছাড়পত্র পেয়েছিল সিনেমাটি। এরপর বেশ কয়েকবার সিনেমা মুক্তির খবর শোনা গেলেও শেষ পর্যন্ত সেটা আর হয়ে ওঠেনি।

দীর্ঘদিন পর সিনেমাটি মুক্তি নিয়ে রাফী বলেন, ‘সিনেমাটি দেখার পর মনে হয়েছে এটা ওটিটিতে মুক্তি পেলে ভালো হয়। ওটিটি দর্শকের জন্য একটা ভালো অভিজ্ঞতা হবে।’

শুভ ও ঐশী জুটির তৃতীয় সিনেমা এটি। এর আগে এই জুটিকে দেখা গেছে ‘মিশন এক্সট্রিম’ ও ‘মিশন এক্সট্রিম ২ : ব্ল্যাক ওয়ার’ সিনেমায়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT