খুলনা, বাংলাদেশ | |

Breaking News

  রিজভীর সঙ্গে মিতুলের সৌজন্য সাক্ষাৎ, আড়ংঘাটার নানা সমস্যা তুলে ধরলেন।
  আন্তর্জাতিক শান্তি দিবস ২০২৬ উপলক্ষে কেশবপুরে র‍্যালি ও আলোচনা সভা
  নিরাপদ খুলনা চাই-এর উন্নয়নমূলক আলোচনা সভা অনুষ্ঠিত
  ছবি আছে গ্রামীন ঐতিহ্যের চিরচেনা খেলাধুলা বিলুপ্ত ঈদগাঁওতে 
  বিকেএসপিতে ডাক পেল ঈদগাঁও উপজেলার ইসলামপুরের ক্ষুদে ফুটবলার জিদান
  ডুমুরিয়ার খর্নিয়ায় গণসংযোগ ও কুশল বিনিময় চেয়ারম্যান পদপ্রার্থী শেখ শাহিনুর রহমান শাহিনের
  ফলোআপ ইসলামাবাদ থেকে চুরি হওয়া গরু দুইটি উদ্বার
  খুলনায় বাংলাদেশ প্রেস ক্লাব খুলনা মহানগর শাখার ৪৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠিত
  ডুমুরিয়া খর্নিয়ায় মামলা-হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ
  খুলনায় ইউপি নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে।চেয়ারম্যান প্রার্থী মতলেবুর রহমান মিতুল এর উঠান বৈঠক অনুষ্ঠিত।

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোল্লাহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে বিএনপি চেয়ারপার্সন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০২ ডিসেম্বর ২০২৫ ইং) আছর নামাজের পর মোল্লাহাট সরকারি খাদ্য গুদাম মোড়ে এ দোয়া মাহফিল আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মোল্লাহাট উপজেলা শাখা।

দোয়া পরিচালনা করেন মুফতি আবুল হাসান আশরাফী(ইমাম ও খতিব, গাড়ফা পূর্বপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ)

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ হাফিজুর রহমান(সভাপতি মোল্লাহাট উপজেলা বিএনপি)। বিশেষ অতিথি ছিলেন শিকদার হারুন আল রশীদ (সাধারণ সম্পাদক মোল্লাহাট উপজেলা বিএনপি)। মোঃ মুরাদ হোসেন চৌধুরী(আহ্বায়ক মোল্লাহাট উপজেলা যুবদল) সভাপতিত্বে। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোল্লা মাসুদ আলম(যুগ্ম আহ্বায়ক মোল্লাহাট উপজেলা যুবদল)।

এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি শেখ হাফিজুর রহমান, “দল-মত নির্বিশেষে সকলের কাছে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন। আমরাও নামাজ শেষে তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দোয়া করেছি।”

বিশেষ অতিথি শিকদার হারুন আল রশীদ বলেন,
“এই মুহূর্তে দেশের গণতন্ত্র রক্ষা ও উন্নয়নের জন্য বেগম খালেদা জিয়াকে বিশেষ প্রয়োজন। তাঁর সুস্থতার জন্য আমরা আল্লাহর দরবারে দোয়া করি। মহান আল্লাহ যেন তাঁকে সুস্থ করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন।”

December 2, 2025
বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মোল্লাহাটে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 ichamotinews .com

Developed By: ShimantoIT